Friday, July 17, 2026
HomeScrollফের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতল ভারত

ফের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতল ভারত

ওয়েব ডেস্ক: সরস্বতী পুজোর সকালে দেশকে গর্বিত করলেন ভারতের মেয়েরা। মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Women’s U-19 Cricket World Cup) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া (Indian U-19 Women’s Team)। ৯ উইকেটের দুর্দান্ত জয় এনে দিয়ে ভারতীয় তরুণীরা ক্রিকেট বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। গতবছর ভারতের পুরুষ সিনিয়র দল টি-২০ বিশ্বকাপ জয় করেছিল। এবার সেই গৌরব ফিরিয়ে আনল অনূর্ধ্ব-১৯ মহিলা দল। এই অসাধারণ সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন তরুণী ক্রিকেটাররা।

রবিবারের ফাইনাল ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকায় স্কোরবোর্ডে বড় রান আসেনি। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মাইক ভ্যান ভার্স্ট। সবচেয়ে আশ্চর্যের বিষয়, দক্ষিণ আফ্রিকার চারজন ব্যাটার কোনো রানই করতে পারেননি। অবশেষে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া ব্রিগেড। ভারতের হয়ে গঙ্গাদি তৃষা ৩ উইকেট তুলে নেন। এছাড়াও পারুনিকা শিশোদিয়া, আয়ুশী শুক্লা ও বৈষ্ণবী শর্মা দু’টি করে উইকেট পান। একটি উইকেট নেন শবনম।

আরও পড়ুন: গৌরবের ২০২৪! বিশেষ পুরষ্কার পেলেন শচীন, বুমরা, স্মৃতিরা

মাত্র ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় দল শুরুতেই ধাক্কা খায়। মাত্র ৮ রানের মাথায় ওপেনার জি কমলিনী আউট হয়ে যান। তবে এরপর ম্যাচের হাল ধরেন গঙ্গাদি তৃষা ও সানিকা চলকে। বল হাতে বিধ্বংসী পারফরম্যান্সের পর ব্যাট হাতেও দুর্দান্ত ইনিংস উপহার দেন তৃষা। ৩৩ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলে ভারতকে অনায়াস জয় এনে দেন তিনি। মাত্র ১৪ ওভারেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে ফেলে টিম ইন্ডিয়া।

এই জয় ভারতের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করল। অনূর্ধ্ব-১৯ মহিলা দল এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল, যা দেশবাসীর কাছে গর্বের বিষয়। ভবিষ্যতে এই তরুণ ক্রিকেটাররা সিনিয়র দলে সুযোগ পেলে ভারতের জন্য আরও সাফল্য বয়ে আনতে পারেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot