Thursday, April 2, 2026
HomeScrollপাকিস্তানের বিরুদ্ধে তাণ্ডব! 'স্যার' গম্ভীরকে ছাপিয়ে গেলেন 'অবাধ্য' ঈশান
Ishan Kishan

পাকিস্তানের বিরুদ্ধে তাণ্ডব! ‘স্যার’ গম্ভীরকে ছাপিয়ে গেলেন ‘অবাধ্য’ ঈশান

ঈশান ঝড়ে ধুয়ে মুছে সাফ পাকিস্তানি বোলারদের সব স্ট্র্যাটেজি

ওয়েব ডেস্ক: সুপার সানডে’র মহারণে ঝড় উঠল ঈশানের (Ishan Kishan) ব্যাটে। তাতেই পাকিস্তানি বোলারদের সব স্ট্র্যাটেজি যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেল। মেগা-ম্যাচে (India Vs Pakistan) মেগা-ইনিংস খেলে ক্রিজ ছাড়লেন ভারতের এই বাঁ হাতি ওপেনার। তাঁর এই ঝোড়ো ৭৭ রানের ইনিংস শুধু স্কোরবোর্ডের গতিই বদলায়নি, বদলে দিয়েছে টি-২০ ফরম্যাটে ভারত-পাকিস্তান ম্যাচের ইতিহাসের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের তালিকাও।

এই ইনিংসের সুবাদে ঈশান কিষাণ ছাপিয়ে গেলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে। ২০০৭ সালের জোহানেসবার্গে বিশ্বকাপের ফাইনালে গম্ভীরের ঐতিহাসিক ৭৫ দীর্ঘদিন ধরেই ছিল এই দ্বৈরথের অন্যতম স্মরণীয় ইনিংস। প্রায় দুই দশক পর ঈশানের ঝোড়ো ব্যাটিং তাঁর রেকর্ডকে নামিয়ে দিল তালিকার পঞ্চম স্থানে।

আরও পড়ুন: ওপারে গর্জনই সার! বিশ্বকাপে ভারতের কাছে ফের মাথা হেঁট পাকিস্তানের

তবে এই তালিকায় সর্বোচ্চ রানের রেকর্ড স্পর্শ ছুঁতে পারলেন না ঈশান। ২০২২ সালে মেলবোর্নের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিরাট কোহলি অপরাজিত ৮২ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন। অনেকের মতে এটিই কোহলির টি-২০ কেরিয়ারের সেরা ইনিংস ছিল।

ভারত-পাকিস্তান টি২০-তে সর্বোচ্চ ব্যক্তিগত রান

  • ৮২ – বিরাট কোহলি (মেলবোর্ন, ২০২২)
  • ৭৯ – মহম্মদ রিজওয়ান (দুবাই, ২০২১)
  • ৭৮ – বিরাট কোহলি (কলম্বো, ২০১২)
  • ৭৭ – ঈশান কিষাণ (কলম্বো, ২০২৬)
  • ৭৫ – গৌতম গম্ভীর (জোহানেসবার্গ, ২০০৭)

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot