HomeScrollটি-২০ বিশ্বকাপে ইতিহাস ইতালির! ১০ উইকেটে হারাল নেপালকে
Italy

টি-২০ বিশ্বকাপে ইতিহাস ইতালির! ১০ উইকেটে হারাল নেপালকে

বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে চাপে পড়ে গিয়েছিল নেপাল!

ওয়েব ডেস্ক : টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ইতিহাস গড়ল ইতালি (Italy)। পুরুষদের এই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেল তারা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে নেপালকে (Nepal) একতরফা ম্যাচে ১০ উইকেটে হারিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল ইতালির দল।

প্রথমে ব্যাট করে ইতালির (Italy) স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল। পর পর উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে মাত্র ১২৩ রান তোলে। বেঞ্জামিন মানেন্তি ৯ রানে ২ উইকেট এবং ক্রিশান কালুগামাগে ১৮ রানে ৩ উইকেট নিয়ে নেপালের ব্যাটিং লাইন-আপ ভেঙে দেন।

আরও খবর : ভারত ছেড়ে কেন নামিবিয়ার জার্সি স্পনসর করল ফ্লিপকার্ট? কারণটা জানলে অবাক হবেন

এর পরেই ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নামে ইতালি (Italy)। দুই ওপেনার অ্যান্থনি মস্কা ও জাস্টিন মস্কা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। দু’জনেই অপরাজিত থেকে দলকে জিতিয়ে দেন । অ্যান্থনি ৩২ বলে ৬২ রান করেন। যার মধ্যে ছিল ছ’টি ছক্কা ও তিনটি চার। অন্যদিকে জাস্টিন ৪৪ বলে ৬০ রান করেন। মারেন তিনটি ছক্কা ও পাঁচটি চার। ইতালি ৭.২ ওভার বাকি থাকতেই বিনা উইকেটে ম্যাচ জিতে নেয়।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৭৩ রানে হেরে গিয়েছিল ইতালি। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই তারা শক্তিশালী নেপালকে (Nepal) দাপটের সঙ্গে হারিয়ে চমক দেখাল তারা। এদিন নেপালের হয়ে আরিফ শেখ সর্বোচ্চ ২৭ রান করেন। অধিনায়ক রোহিত পাউডেল কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও বড় ইনিংস গড়তে পারেননি। মাত্র ২৩ রান করে আউট হন তিনি। পুরো ম্যাচ জুড়েই ইতালির নিখুঁত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে চাপে পড়ে গিয়েছিল নেপাল। শেষমেশ এই ম্যাচ অনায়াসে জিতে নিল ইতালি।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News