HomeScrollকমনওয়েলথে ভারতের প্রথম সোনা মীরাবাইয়ের, জাতীয় সঙ্গীতের সময় চোখে জল ‘সোনার মেয়ের’
Mirabai Chanu

কমনওয়েলথে ভারতের প্রথম সোনা মীরাবাইয়ের, জাতীয় সঙ্গীতের সময় চোখে জল ‘সোনার মেয়ের’

মঞ্চে জাতীয় সঙ্গীত চলাকালীন আবেগ ধরে রাখতে পারেননি চানু

ওয়েব ডেস্ক: অবশেষে কমনওয়েলথ গেমসের (Common Wealth Games) চতুর্থ দিনে ভারতের মুখে হাসি ফুটল। দেশের হয়ে প্রথম সোনা এনে দিলেন মীরাবাই চানু (Mirabai Chanu)। ভারোত্তোলনের মহিলাদের ৪৮ কেজি বিভাগে নেমে চারটি রেকর্ড গড়ে সোনা জিতলেন মণিপুরের এই তারকা। পদক জয়ের পর মঞ্চে জাতীয় সঙ্গীত চলাকালীন আবেগ ধরে রাখতে পারেননি চানু। জাতীয় পতাকার দিকে তাকিয়ে চোখে জল চলে আসে তাঁর।

কমনওয়েলথের প্রথম তিন দিনে ভারতের প্রতিযোগীদের পারফরম্যান্স নিয়ে হতাশা ছিল। সেই পরিস্থিতিতে প্রত্যাশার চাপ ছিল মীরাবাইয়ের উপর। কিন্তু অভিজ্ঞ এই ভারোত্তোলক ফের প্রমাণ করলেন কেন তাঁকে দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ বলা হয়।

আরও পড়ুন: জিম্বাবোয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ ভারতের

এর আগে ২০১৮ এবং ২০২২ কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চানু। ২০১৪ সালে প্রথম বার কমনওয়েলথে নেমে রুপো পেয়েছিলেন তিনি। অর্থাৎ, চার বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে চার বারই পদক জিতলেন ভারতের ‘সোনার মেয়ে’।

স্ন্যাচ বিভাগে শুরুটা অবশ্য খুব একটা সহজ ছিল না। প্রথম চেষ্টায় ৮২ কেজি ওজন তুলতে পারেননি চানু। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সেই ওজন তুলে নতুন কমনওয়েলথ রেকর্ড গড়েন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৮৫ কেজি তুলে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেন।

এর পর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগেও দাপট দেখান চানু। প্রথম চেষ্টায় ১০৫ কেজি তুলতে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় সফল হন তিনি। এই বিভাগেও তৈরি হয় নতুন রেকর্ড। সব মিলিয়ে মোট ১৯০ কেজি ওজন তুলে ৪৮ কেজি বিভাগে নতুন নজির গড়েন ভারতীয় ভারোত্তোলক।

চানুর এই সোনা ভারতকে পদক তালিকায় এগিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত কমনওয়েলথে ভারতের ঝুলিতে এসেছে একটি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ। চানুর আগে ভারোত্তোলনে পুরুষদের ৬০ কেজি বিভাগে রুপো জিতেছেন ঋষিকান্ত সিংহ। প্রথম বার কমনওয়েলথে নেমেই নজর কেড়েছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News