HomeScrollআগুন বোলিং করেও জুটেছে কেবল উপেক্ষা! অভিমানে অবসর নিচ্ছেন মহম্মদ শামি? দেখুন...
Mohammed Shami Retirement

আগুন বোলিং করেও জুটেছে কেবল উপেক্ষা! অভিমানে অবসর নিচ্ছেন মহম্মদ শামি? দেখুন বড় খবর

অবসর নিয়ে বড় মন্তব্য বঙ্গ পেসারের, কী বললেন তিনি? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ধরেই জাতীয় দলে (India Cricket Team) ব্রাত্য, লাগাতার ভালো পারফর্ম করেও নজরে আসেননি বিসিসিআই-এর (BCCI) নির্বাচকদের। জীবনের নানা জটিলতার মাঝেও খেলার মাঠে নিজে উজাড় করেও মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। কাজেই এবার হাল ছেড়ে দেওয়ার কথা শোনা গেল ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির (Mohammed Shami) মুখে। নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন এই অভিজ্ঞ পেসার।

সম্প্রতি ‘দ্য শুভঙ্কর মিশ্র শো’-তে এসে অবসর (Retirement) নিয়ে খোলামেলা মন্তব্য করেন শামি। তাঁর কথায়, “যেদিন আমি ক্লান্ত হয়ে যাব, সেদিনই ক্রিকেট ছাড়ব। কিন্তু এখন অবসর নিয়ে ভাবছিই না। এই ধরনের চিন্তা আপনাকে দুর্বল করে দেয়। যদি মাথায় আসে, তার মানে আপনি ক্লান্ত বা বিরক্ত হয়ে পড়েছেন। আমি আগেও বলেছি, যেদিন ঘুম থেকে উঠে মনে হবে আমি বোর হয়ে গেছি, সেদিনই ক্রিকেটকে বিদায় জানাব।”

আরও পড়ুন: KKR-MI ম্যাচের মাঝেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, কিন্তু হাত থেকে পড়ল আংটি! তারপর…

৩৫ বছর বয়সী এই ডানহাতি পেসারকে শেষবার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে ভারত শিরোপা জেতে। তার আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে দলের ফাইনালে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শামি। তবে এরপর থেকেই জাতীয় দলে আর সুযোগ পাননি শামি। একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ এমনকি টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে বিসিসিআই তাঁকে উপেক্ষা করেছে বলে অভিযোগ উঠেছে। অথচ চোট সারিয়ে ফিরে এসে ঘরোয়া ক্রিকেটের এই মরশুমে বাংলার হয়ে ৬৭টি উইকেট তুলে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News