Tuesday, August 18, 2026
HomeScrollবিশ্বকাপ উদ্বোধনে মঞ্চ মাতাবেন নোরা
T20 World Cup

বিশ্বকাপ উদ্বোধনে মঞ্চ মাতাবেন নোরা

ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড দল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছে

ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) উদ্বোধনী ম্যাচ ঘিরে জমকালো আয়োজন হতে চলেছে মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারত (India) বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের আগে থাকছে তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান, যার প্রধান আকর্ষণ বলিউড (Bollywood) অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি।

বিশ্বকাপের ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড দল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছে এবং ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানের জৌলুস ঘিরে মূল আকর্ষণ এখন ওয়াংখেড়ে স্টেডিয়াম, যেখানে ৭ তারিখ ভারতের প্রথম ম্যাচ।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে কেন ‘ফেভারিট’ ভারত? রইল কয়েকটি কারণ

জানা গিয়েছে, নোরা ফতেহির সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় গায়ক বাদশা। থাকছেন প্রখ্যাত পারকাশনিস্ট শিবমণি এবং সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মাও। ভারতীয় মার্গসঙ্গীত ও পপ সংগীতের মেলবন্ধনে সাজানো হবে অনুষ্ঠান।

এই মঞ্চেই উন্মোচিত হবে টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘ফিল দ্য থ্রিল’। গানটির কথা ও সুর সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের। গানটি তিনিই পরিবেশন করবেন বলে জানা গেছে।

নোরা এর আগেও আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে পারফর্ম করেছেন। ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল। এবার ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চেও তাঁর পারফরম্যান্স ঘিরে বাড়ছে উত্তেজনা।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor