Sunday, June 28, 2026
HomeScrollভারতীয় দলে স্বস্তির খবর, ফিরছেন তারকা অলরাউন্ডার!
Washington Sundar

ভারতীয় দলে স্বস্তির খবর, ফিরছেন তারকা অলরাউন্ডার!

আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে দেখা যাবে না তাঁকে

ওয়েব ডেস্ক : শনিবার থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। এই মেগা টুর্নামেন্টের আগে চোট সারিয়ে দলে ফিরেছেন তিলক বর্মা (Tilak varma)। প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্মও করেছেন তিনি। যা ভারতীয় দলের জন্য স্বস্তির খবর। এর পাশাপাশি আরও এক খুশির খবর এল ভারতীয় শিবিরে।

চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন ভারতের অফস্পিনার-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। বর্তমানে বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সলেন্সে ট্রেনিং করছেন তিনি। সূত্রের খবর, সেখানে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও শুরু করেছেন তিনি। ফলে কিছুদিনের মধ্যে তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে। এর পর ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেলেই দলে যোগ দেওয়ায় কোনও বাধা থাকবে না তাঁর কাছে। তবে জানা যাচ্ছে, আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে দেখা যাবে না তাঁকে। কিন্তু দ্বিতীয় ম্যাচেও তিনি খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও খবর : টি-২০ বিশ্বকাপে কেন ‘ফেভারিট’ ভারত? রইল কয়েকটি কারণ

বৃহস্পতিবার ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হয়েছিল ওয়াশিংটন (Washington Sundar) সম্পর্কে। এ নিয়ে সূর্য জানিয়ে দেন, ওয়াশিংটনকে নিয়ে আমরা এখনই তাড়াহুড়ো করছি না। এদিকে সূত্রের খবর, গ্রুপ পর্বের শেষের দিকে দলে ফিরতে পারেন ওয়াশিংটন। তবে তাঁকে নিয়ে এখনই তাড়াহুড়ো করতে চাইছে না ভারতীয় বোর্ড।

অন্যদিকে প্রস্তুতি ম্যাচে বল করতে সমস্যা হচ্ছিল হর্ষিত রানার (Harshit Rana)। সূত্রের খবর, তিনি চোট পেয়েছেন। সেই কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন তিনি। এক্ষেত্রে দলে ওয়াশিংটনের দলে ফেরাটা খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তিনি খেললে বোলিংয়ের পাশাপাশি শেষের দিকে ব্যাটিংয়েও ভারতকে সাহায্য করতে পারেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO