Monday, March 30, 2026
HomeScrollক্রিজের পিছন থেকে ‘অদ্ভুত’ বোলিং! নামিবিয়ার এই স্পিনারের অ্যাকশন কি আদৌ বৈধ?
Gerhard Erasmus

ক্রিজের পিছন থেকে ‘অদ্ভুত’ বোলিং! নামিবিয়ার এই স্পিনারের অ্যাকশন কি আদৌ বৈধ?

একের পর এক উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দেন জেরার্ড এরাসমাস

ওয়েব ডেস্ক: জেরার্ড এরাসমাস (Gerhard Erasmus)- বৃহস্পতিবার সন্ধ্যায় অরুন জেটলি স্টেডিয়ামে এই নামটাই উঠে আসছে আলোচনায়। ভারতের বিরুদ্ধে (India Vs Namibia) ভালো বোলিংয়ের পাশাপাশি ‘অদ্ভুত’ অ্যাকশনের (Bowling Action) জন্য চর্চায় এল নামিবিয়ার এই বোলারের নাম। কিন্তু কেন? কীভবে বোলিং করেন এরাসমাস? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ঈশান কিষাণ যখন বিধ্বংসী গতিতে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই ম্যাচের মোড় ঘোরান এরাসমাস। অষ্টম ওভারে বল করতে এসে প্রথম বলেই আউট করেন ঈশানকে। তারপর এক এক করে তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, ও অক্ষর প্যাটেলকে আউট করেন নামিবিয়ার এই ‘অদ্ভুত’ অ্যাকশনের বোলার।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে ইতিহাস ইতালির! ১০ উইকেটে হারাল নেপালকে

তবে এরাসমাসের বোলিংয়ের আসল চমক ছিল তাঁর অ্যাকশন। কখনও পপিং ক্রিজে না ঢুকে অনেকটা পিছন থেকে ডেলিভারি, কখনও মাথার উপর দিয়ে হাত ঘুরিয়ে, আবার কখনও স্লিঙ্গিং অ্যাকশনে বোলিং করেন তিনি। তাঁকে দেখে অনেকেরই লাসিথ মালিঙ্গাকে মনে পড়ে যায়।

কিন্তু আদৌ স্টাম্পের এতটা পিছন থেকে কি বল করা যায়? বিশেষজ্ঞদের মতে, বোলার বল রিলিজ করার সময় আম্পায়ার যদি তাঁকে দেখতে পান, তাহলে সমস্যা নেই। বক্সে ঢুকতেই হবে এমন কোনও নিয়ম নেই। সামনের পা পপিং ক্রিজ পেরিয়ে গেলে নো বল হয়। তবে ব্যাকফুট ল্যান্ড করার সময় রিটার্ন ক্রিজ স্পর্শ করলেই নো বল ধরা হয়। এক্ষেত্রে তা হয়নি বলেই মনে করছেন অনেকেই। তাই এরাসমাসের বোলিংকে এককথায় বৈধ বলাই যায়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot