ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলে শোকের ছায়া। মাত্র ২৫ বছর বয়সে প্রয়াত হলেন নামধারী এফসি’র (Namdhari FC) ফুটবলার রবিন্দর সিং (Ravinder Singh)। জানা গিয়েছে, ম্যাচ চলাকালীন বুকে ব্যাথা অনুভব করেছিলেন তিনি। এর পর তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি তরুণ ডিফেন্ডরের।
রবিন্দর সিং (Ravinder Singh) হলেন লুধিয়ানার বাসিন্দা। তিনি আইএফএ শিল্ড, ডুরান্ড কাপেও খেলেছেন। তিনি নামধারী এফসি’র হয়ে খেলতেন। সম্প্রতি পাঞ্জাবের স্থানীয় লিগে খেলেছিলেন তিনি। ম্যাচ চলাকালীন বুকে ব্যাথা হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু গত বুধবার তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও খবর : মাঠের বাইরে অন্য ভূমিকায় অভিষেক শর্মা!
মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ২৫। এই মর্মান্তিক ঘটনায় ফুটবল (Football) জগতে নেমে এসেছে শোকের ছায়া। নামধারী এফসি’র তরফে এ নিয়ে বলা হয়েছে, রবিন্দরের মৃত্যুতে আমেদের অপূরণীয় ক্ষতি হয়েছে। পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়েছে। অন্যদিকে বেঙ্গালুরু এফসি, মিনার্ভা পাঞ্জাব, গোকুলাম কেরালার মতো একাধিক ফুটবল ক্লাবও শেক প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত বছরেই নামধারী এফসি’তে গিয়েছিলেন রবিন্দর। আইএফএ শিল্ড, ডুরান্ড কাপে খেলেছেন তিনি। ফুটবলের পাশাপাশি পড়াশোনাও করছিলেন তিনি। কিন্তু অনেক কম বয়সেই তাঁকে এক অজানা জগতে পাড়ি দিতে হল।
দেখুন অন্য খবর :







