Sunday, June 28, 2026
HomeScroll২০২৬-এ কতগুলি বিশ্বকাপ? একনজরে দেখে নিন ক্রীড়া সূচি
Sports Calendar 2026

২০২৬-এ কতগুলি বিশ্বকাপ? একনজরে দেখে নিন ক্রীড়া সূচি

আগামী বছরেই প্রথমবারের মতো ৪৮টি দেশ খেলবে বিশ্বকাপে

ওয়েব ডেস্ক: জোড়া সিরিজ জিতে ২০২৫-এর ক্যালেন্ডারে উপসংহার টেনেছে টিম ইন্ডিয়া। বছরের শেষ সপ্তাহে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন রোহিত, বিরাটরা। সব মিলিয়ে নতুন ইংরেজি বছর শুরুর আগেই ভারতের ক্রীড়াপ্রেমীদের মন ভরেছে এক ক্রিকেটীয় আনন্দে। তবে ২০২৬-এ শুধু ক্রিকেট নয়, রয়েছে একের পর এক বড় স্পোর্টস ইভেন্ট। রয়েছে একাধিক বিশ্বকাপ, চ্যাম্পিয়নশিপ।

২০২৩ সালের পর আবারও ক্রিকেট বিশ্বকাপের আয়োজকের ভূমিকায় ভারত। নতুন বছরের শুরুতেই রয়েছে টি-২০ বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup 2026)। ফুটবলপ্রেমীরাও মুখিয়ে রয়েছেন ২০২৬-এর (FIFA World Cup 2026) জন্য। আগামী বছরেই প্রথমবারের মতো ৪৮টি দেশের ফুটবল বিশ্বকাপ হতে চলেছে। সেই সঙ্গে আরও একগুচ্ছ ক্রীড়া ইভেন্ট রয়েছে ২০২৬-এ (Sports Calendar 2026)।

আরও পড়ুন: হোটেল রুমে কার সাথে বড়দিন কাটাচ্ছেন স্মৃতি মন্ধানা? দেখুন ছবি

একনজরে ২০২৬-এর ক্রীড়া সূচি

ক্রিকেট

  • উইমেন্স প্রিমিয়ার লিগ (৯ জানুয়ারি থেকে শুরু)
  • ভারত বনাম নিউজিল্যান্ড ODI ও টি-২০ সিরিজ (১১ জানুয়ারি থেকে শুরু)
  • আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (১৫ জানুয়ারি থেকে শুরু)
  • আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ (ফেব্রুয়ারি)
  • ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (মার্চ থেকে মে)
  • আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ (জুন থেকে শুরু)
  • ভারতের ইংল্যান্ড সফর (জুলাই)
  • ভারতের শ্রীলঙ্কা সফর (অগাস্ট)
  • ভারতের বাংলাদেশ সফর (অগাস্ট)
  • ভারতের নিউজিল্যান্ড সফর (অক্টোবর-নভেম্বর)

ফুটবল

  • ফিফা বিশ্বকাপ ২০২৬ (১২ জুন থেকে ২৬ জুলাই)

টেনিস

  • অস্ট্রেলিয়ান ওপেন (১২ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি)
  • ফ্রেঞ্চ ওপেন (মে-জুন)
  • উইম্বলডন (জুন-জুলাই)
  • ইউএস ওপেন (অগাস্ট-সেপ্টেম্বর)
  • এটিপি ফাইনালস (নভেম্বর)

অ্যাথলেটিক্স

  • দোহা ডায়মন্ড লিগ (মে)

ব্যাডমিন্টন

  • বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (জুলাই)

হকি

  • এফআইএইচ হকি বিশ্বকাপ (আগস্ট)

অন্যান্য প্রতিযোগিতা

  • কমনওয়েলথ গেমস (জুলাই)
  • এশিয়ান গেমস (সেপ্টেম্বর)
  • প্যারা এশিয়ান গেমস (অক্টোবর)

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO