Saturday, March 28, 2026
HomeScrollচাপে পড়ে U- Turn, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম‍্যাচ খেলবে পাকিস্তান
T20 World Cup

চাপে পড়ে U- Turn, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম‍্যাচ খেলবে পাকিস্তান

বয়কট বিতর্ক শেষমেশ ‘ধোঁকাই’ দিল পাকিস্তান, আইসিসি’র ‘ক্ষমা’ বাংলাদেশেকে

ওয়েব ডেস্ক: পরতে পরতে নাটক। টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan T20 World Cup 2026) ম্যাচ ঘিরে বাইশ গজের বাইরে রুদ্ধশ্বাস বৈঠক।আর শেষে পাকিস্তান যথাসময়ে পালটি খেল। ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচে চলেছে বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ। আইসিসি’র সঙ্গে বৈঠকের পরই একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তান পালটি খেতে পারে। তবে এই বয়কট নাটকের পর এই ম্যাচের গুরুত্ব ও উত্তাপ যে আরও বাড়বে, তা নতুন করে বলার নয়। এর থেকেই স্পষ্ট হয়ে গেল পাকিস্তান যেকোনও মুহূর্তে পাল্টি খেতে পারে। তবে আইসিসি শেষ পর্যন্ত ‘ক্ষমা’ করে দিয়েছে বাংলাদেশ বোর্ডকে। কোনও জরিমানা বা শাস্তি হচ্ছে না তাদের।

বয়কট বিতর্ক ভুলে পাকিস্তানের ইউ-টার্ন। ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার মাটিতে ভারতের বিরুদ্ধে নামবেন বাবর আজমরা। রবিবার লাহোরে মুখোমুখি বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) , বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আইসিসির বৈঠকে পাক ক্রিকেট বোর্ডের কূটনৈতিক চাল ধোপে টিকল না। সেখানে মূলত এই নিয়েই আলোচনা হয়।পাকিস্তান ক্রিকেট বোর্ডের তিনখানা দাবি পুরোপুরি খারিজ করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council)। দ্বিপাক্ষিক সিরিজ থেকে ত্রিদেশীয় টুর্নামেন্ট—কোনও বিষয়েই মধ্যস্থতার দায় নিতে নারাজ আইসিসি। এই বৈঠকে আইসিসির তরফে স্পষ্ট করে দেওয়া হয়, তারা নিয়মের বাইরে গিয়ে কোনও রাজনৈতিক বা কূটনৈতিক চাপ নিতে প্রস্তুত নয়।বৈঠক শেষে কোনও পজিটিভ বার্তা না আসায় সকলে ধরেই নিয়েছিলেন ম্যাচটি হচ্ছে না।

আরও পড়ুন: কেন রোহিত, বিরাটের বেতনে কাটছাঁট করল BCCI? জেনে নিন আসল কারণ

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু তাতে ক্রমশ চাপ বাড়ে পাকিস্তানের উপর। ম্যাচ না হলে বিরাট আর্থিক ক্ষতি হত পাকিস্তানের। ছিল শাস্তির ভয়ও।এর মধ্যে লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে মিটিং করেন আইসিসি’র প্রতিনিধিরা। বৈঠকে ছিলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। তাঁর পাশে থাকার জন্য লাহোরে যান বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সেখানে মহসিন নকভি একাধিক দাবি জানান। যেগুলো মানলে তারা বয়কট তুলবে বলে জানা গিয়েছিল। যার মধ্যে ছিল ভারতকে (India) দ্বিপাক্ষিক ক্রিকেট খেলতে রাজি করাতে আইসিসিকে হস্তক্ষেপ করতে হবে।সব দাবিই আইসিসি খারিজ করে দেয়।

পাক বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিসিবি প্রধান বুলবুল পাকিস্তানকে বয়কট তুলে নিতে বলেন। সোমবার ঢাকায় এক বিবৃতিতে বিডিসি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম (Aminul Islam) পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানিয়ে, মাঠে নামার অনুরোধ করেন। “ক্রিকেটের স্বার্থে পাকিস্তানকে ম্যাচটি খেলতে অনুরোধ করছি,” বলেন তিনি।আবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন নকভি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে দাবি করা হয়েছে, পিসিবির দাবিপূরণে রাজি হয়েছে আইসিসি। সেই কারণেই নাকি ভারতের বিরুদ্ধে খেলতে রাজি পাকিস্তান। যদিও আইসিসি পাক বোর্ডের কোনও দাবি মানছে না বলেই খবর। কিন্তু বিশ্বকাপে পাকিস্তান খেলতে নামায় পদ্মাপার জনতার গরিষ্ঠ অংশের মনে হচ্ছে যে, দিন শেষে তাঁরাই প্রতারিত হলেন। পাকিস্তান প্রথমে নাটুকেপনা করে বলল, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ‘বাদ’ দেওয়ার প্রতিবাদে তারাও ভারতের বিরুদ্ধে খেলবে না। তার পর গভীর গড্ডায় পড়ে ঠিকই খেলে নিল!

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot