Tuesday, August 11, 2026
HomeScrollস্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করবে তৃণমূল
Abhishek Banerjee

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করবে তৃণমূল

এই আবহে তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

নয়াদিল্লি: লোকসভার (Lok Sabha) স্পিকার ওম বিড়লার (Om Birla) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে কংগ্রেস-সহ (Congress) বিরোধী দলগুলি প্রস্তুতি নিচ্ছে। এই আবহে তৃণমূল কংগ্রেসের (TMC) অবস্থান স্পষ্ট করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানিয়ে দিলেন, অনাস্থা প্রস্তাবে সই করতে আপত্তি নেই—তবে আগে নির্দিষ্ট শর্ত মানতে হবে।

অভিষেকের বক্তব্য, ইন্ডিয়া জোটভুক্ত দলগুলি স্পিকারকে একটি যৌথ চিঠি দিক। সেখানে অনাস্থা প্রস্তাব আনার যে চারটি কারণ তুলে ধরা হচ্ছে, তা লিখিতভাবে জানাতে হবে। সেই চিঠির সন্তোষজনক জবাব না মিললে তবেই অনাস্থা প্রস্তাব আনা হোক। একইসঙ্গে একটি যৌথ বিবৃতির দাবিও তুলেছে তৃণমূল।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সওয়াল করা নিয়ে রাজনীতি নয়, বিজেপি-ঘেঁষা সংগঠনকে ভর্ৎসনা প্রধান বিচারপতির

গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর সম্ভাব্য হামলার আশঙ্কার কথা উল্লেখ করে লোকসভা অধিবেশন মুলতুবি করেন স্পিকার। এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তোলে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তাঁদের অভিযোগ, বিরোধী দলনেতাকে কথা বলতে না দেওয়া এবং আট সাংসদকে সাসপেন্ড করার মতো পদক্ষেপ স্পিকারের নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে আপত্তি নেই। তবে আগে চারটি বিষয় লিখে স্পিকারকে জানানো হোক। সদুত্তর না পেলে অনাস্থা আনা হোক।” পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, কংগ্রেস যদি তাড়াহুড়ো করে প্রস্তাব আনতে চায়, সে ক্ষেত্রে তৃণমূল সই করবে না।

চলতি বাজেট অধিবেশনে কংগ্রেস ও তৃণমূলের দূরত্ব নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তবে অভিষেকের বক্তব্য, তৃণমূল কোনও দলের নির্দেশে চলে না, তাদের নিজস্ব অবস্থান রয়েছে। তাঁর কথায়, “ভুল করলে সুযোগ তো দিতেই হবে—এটাই আমাদের সঙ্গে নরেন্দ্র মোদীর পার্থক্য।”

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor