HomeScrollবিশ্বকাপ ফাইনালে হার, এবার আর্জেন্টিনার সামনে কী? স্কালোনির ভবিষ্যৎ থেকে কোপা আমেরিকা,...
Argentina

বিশ্বকাপ ফাইনালে হার, এবার আর্জেন্টিনার সামনে কী? স্কালোনির ভবিষ্যৎ থেকে কোপা আমেরিকা, নজরে নতুন সূচি

উয়েফার সঙ্গে মিলে কনমেবল একটি নতুন টুর্নামেন্ট আয়োজন করতে পারে

ওয়েব ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর নতুন করে ভবিষ্যতের পরিকল্পনা শুরু করতে চলেছে আর্জেন্টিনা (Argentina) ফুটবল সংস্থা। বিশ্বকাপ শেষ হতেই নজর এখন দলের পরবর্তী আন্তর্জাতিক সূচি, কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এবং আগামী বড় টুর্নামেন্টগুলির দিকে। চলতি বছরের বাকি সময়ে আর্জেন্টিনার সামনে একাধিক আন্তর্জাতিক ম্যাচ থাকলেও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

ফিফার নির্ধারিত আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে চারটি প্রীতি ম্যাচ খেলতে পারবে আর্জেন্টিনা (Argentina)। এরপর নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে আরও দুটি ম্যাচ আয়োজনের সুযোগ রয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালের শেষভাগে নীল-সাদা শিবিরের ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে, যদিও সূচি এবং প্রতিপক্ষ এখনও ঘোষণা করা হয়নি।

আরও খবর : সমালোচনাকে পাত্তা নয়, অবসর নিয়ে স্পষ্ট অবস্থান রোহিতের

এদিকে, ২০২৬ সালের শেষেই শেষ হচ্ছে কোচ লিওনেল স্কালোনির (Lionel Scaloni) বর্তমান চুক্তির মেয়াদ। একসময় মনে করা হয়েছিল ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তিনিই দায়িত্বে থাকবেন। তবে বিশ্বকাপ ফাইনালের পর তাঁর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আর্জেন্টিনা ফুটবল সংস্থা।

অন্যদিকে, ২০৩০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব নিয়েও জল্পনা তৈরি হয়েছে। আর্জেন্টিনা (Argentina) আয়োজক দেশগুলির অন্যতম হলেও ফিফা যদি বাছাইপর্বের কাঠামোয় পরিবর্তন আনে, তাহলে তাদেরও যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামতে হতে পারে। পাশাপাশি কনমেবল ও উয়েফার যৌথ উদ্যোগে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার সেরা দলগুলিকে নিয়ে নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।

এর পাশাপাশি ২০২৮ সালে অনুষ্ঠিত হবে পরবর্তী কোপা আমেরিকা। টুর্নামেন্টের আয়োজক দেশ এখনও চূড়ান্ত হয়নি। রোটেশন অনুযায়ী ইকুয়েডরের নাম সামনে থাকলেও, উত্তর আমেরিকায় বিশ্বকাপের সাফল্যের পর ফের মার্কিন মুলুকে প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News