Wednesday, August 12, 2026
HomeScrollসমালোচনাকে পাত্তা নয়, অবসর নিয়ে স্পষ্ট অবস্থান রোহিতের
Rohit Sharma

সমালোচনাকে পাত্তা নয়, অবসর নিয়ে স্পষ্ট অবস্থান রোহিতের

আলোচনা বা সমালোচনা তাঁর সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলে না বলেও জানিয়েছেন তিনি

ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নিতে পারেন বলে জোর জল্পনা ছড়িয়েছিল। তবে সেই সমস্ত জল্পনাতে নিজেই ইতি টানলেন ভারতীয় তারকা।  রোহিত স্পষ্ট জানিয়ে দিলেন, দেশের হয়ে খেলে যাওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। বাইরের আলোচনা বা সমালোচনা তাঁর সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলে না বলেও জানিয়েছেন তিনি।

লর্ডসে তৃতীয় একদিনের ম্যাচে ১১০ বলে ১৩৮ রানের দুরন্ত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি রোহিত (Rohit Sharma)। ২৭ রানে ম্যাচ হারার পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজও খোয়ায় ভারত। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর তাঁকে দল থেকে বাদ দেওয়া হতে পারে এবং ম্যাচের পরই অবসরের ঘোষণা আসতে পারে বলে একাধিক মহলে আলোচনা শুরু হয়েছিল।

আরও খবর :  বিশ্বকাপ হারেই ভেঙে পড়লেন স্কালোনি, ডিসেম্বরের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত

সেই প্রসঙ্গেই রোহিত (Rohit Sharma) বলেন, তাঁর কাজ ব্যাট হাতে দেশের প্রতিনিধিত্ব করা। অভিষেকের দিন থেকেই তাঁকে এই দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তিনি সেটাই করে যেতে চান। বাইরের সমালোচনা বা গুঞ্জনকে তিনি গুরুত্ব দেন না। তাঁর কথায়, যতদিন খেলবেন, ততদিন এই আলোচনা চলবেই। তবে মাঠে দলের সাফল্যে অবদান রাখাই তাঁর একমাত্র লক্ষ্য।

এর আগেই বিসিসিআই (BCCI) সচিব দেবজিত সাইকিয়া স্পষ্ট জানিয়েছিলেন, ইংল্যান্ড সিরিজের পরও রোহিত ভারতীয় দলের হয়ে খেলবেন। অধিনায়ক শুভমন গিলও বলেন, রোহিতের অবসর নিয়ে দলের ভিতরে কোনও আলোচনা হয়নি। উল্লেখ্য, টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন রোহিত। বর্তমানে তিনি শুধু একদিনের ক্রিকেটেই ভারতের প্রতিনিধিত্ব করছেন। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার ইচ্ছার কথাও আগেই প্রকাশ করেছিলেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor