Friday, April 3, 2026
HomeScrollজোড়া হার! বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে অস্ট্রেলিয়া? কী বলছে সমীকরণ?
Australia

জোড়া হার! বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে অস্ট্রেলিয়া? কী বলছে সমীকরণ?

জিম্বাবোয়ের পর শ্রীলঙ্কার কাছেও হার! বিশ্বকাপে কেন এভাবে ধুঁকছে অস্ট্রেলিয়া?

ওয়েব ডেস্ক: এবারের টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) একের পর এক অঘটনের শিকার ‘বিশ্বকাপের বাদশা’ অস্ট্রেলিয়া (Australia)। জিম্বাবোয়ের পর অজিদের হারাল শ্রীলঙ্কা (Sri Lanka)। সোমবার পাল্লেকেলেতে হেডদের ৮ উইকেটে হারিয়ে দিলেন নিসাঙ্কারা। আর একের পর এক হারে এবার টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ‘সুপার এইট’-এর আশা কার্যত ক্ষীণ। শুধু ম্যাচ জেতা নয়, অন্যদিকে ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে অজিদের।

টি-২০ বিশ্বকাপে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে ‘গ্রুপ-বি’র পয়েন্ট তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি অজিদের নেট রান রেট +০.৪১৪। অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এই অবস্থায় সুপার এইটে উঠতে হলে এখন অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে ওমানকে হারাতেই হবে। শুধু তাই নয়, হেডদের এখন তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও।

আরও পড়ুন: ভারতের কাছে লজ্জার হার! পাক বোর্ড ও নকভিকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

এদিকে ‘গ্রুপ-বি’তে যদি শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই ম্যাচের যেকোনও একটি জেতে জিম্বাবোয়ে, তাহলে তারা ৬ পয়েন্টে পৌঁছে যাবে। এক্ষেত্রে অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে। তবে, যদি জিম্বাবোয়ে দুই ম্যাচেই হারে এবং অস্ট্রেলিয়া ওমানকে হারায়, তাহলে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড- দুই দলই থাকবে ৪ পয়েন্ট। সেক্ষেত্রে সুপার এইটে কারা উঠবে, তা নির্ধারণ করবে দুই দলের নেট রান রেট।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor