HomeBig newsবরুণ-রোষে বিদায় অস্ট্রেলিয়ার! ইতিহাস বদলে বিশ্বকাপের ‘সুপার ৮’-এ জিম্বাবোয়ে
ICC T20 World Cup 2026

বরুণ-রোষে বিদায় অস্ট্রেলিয়ার! ইতিহাস বদলে বিশ্বকাপের ‘সুপার ৮’-এ জিম্বাবোয়ে

আগে কখনও টি-২০ বিশ্বকাপের ‘সুপার এইট’-এ পৌঁছয়নি আফ্রিকা মহাদেশের এই দল

ওয়েব ডেস্ক: আগেই অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে অঘটন ঘটিয়েছিল, আর এবার বরুণদেবের কৃপায় টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ‘সুপার এইট’ পর্বের যোগ্যতা অর্জন করল জিম্বাবোয়ে (Zimbabwe)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে না নেমেই বিশ্বকাপ থেকে অজিদের বিদায়ঘন্টা বাজিয়ে ইতিহাস লিখলেন ব্রেন্ডন টেলররা। বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে পয়েন্ট ভাগাভাগি হতেই ‘গ্রুপ-বি’ থেকে শ্রীলঙ্কার সঙ্গে কোয়ালিফাই করল জিম্বাবোয়ে। ইতিহাস বলছে, এর আগে কখনও টি-২০ বিশ্বকাপের ‘সুপার এইট’-এ পৌঁছয়নি আফ্রিকা মহাদেশের এই দল।

গত বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করতেই পারেনি জিম্বাবোয়ে। আফ্রিকা কোয়ালিফায়ারে উগান্ডার কাছে হেরে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙেছিল। কিন্তু এবার যোগ্যতা অর্জন করে বিশ্বকাপের মঞ্চে নিজেদের কর্তৃত্ব কায়েম করেছে আফ্রিকা মহাদেশের ছোট্ট দেশের এই দলটি। ২০২১ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে এবার হারিয়েছে জিম্বাবোয়ে। সেই থেকেই ‘সুপার-৮’ পর্বে দলের কোয়ালিফাই হওয়ার জল্পনা চলছিল।

আরও পড়ুন: সুবিচার চেয়ে ইমরান খানের পাশে কপিল, সুনীল! পাক সরকারকে চাপ ১৪ অধিনায়কের

মঙ্গলবার পাল্লেকেলেতে আয়ারল্যান্ডের সঙ্গে জিম্বাবোয়ের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পয়েন্ট ভাগাভাগি হয়। ‘গ্রুপ-বি’ তে শ্রীলঙ্কা গতকালকেই কোয়ালিফাই করেছে। আর ৫ পয়েন্ট পেয়ে আজ ‘সুপার-৮’-এর টিকিট পাকা করল জিম্বাবোয়ে। এই পর্বে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে খেলবেন টেলররা।

দেখুন আরও খবর:  

 

[youtube-feed feed=1]
Read More

Latest News