HomeScrollবীরভূমে পাথর ব্যবসায় ‘১২ হাজার কোটি টাকার লুঠ’, দাবি বিজেপি বিধায়কের
Birbhum

বীরভূমে পাথর ব্যবসায় ‘১২ হাজার কোটি টাকার লুঠ’, দাবি বিজেপি বিধায়কের

পাথর শিল্পকে ঘিরে ফের তীব্র রাজনৈতিক চাপানউতোর

ওয়েব ডেস্ক : বীরভূমের (Birbhum) পাথর শিল্পকে ঘিরে ফের তীব্র রাজনৈতিক চাপানউতোর। এবার সরাসরি তৃণমূলের (TMC) বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন সিউড়ির বিজেপি (BJP) বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chatterjee)। সমাজমাধ্যমে পরিসংখ্যান তুলে ধরে তাঁর দাবি, গত ১৫ বছরে বীরভূমের পাথর ব্যবসা থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা লুঠ হয়েছে।

বিধায়কের বক্তব্য, বাংলায় সরকার পরিবর্তনের পর থেকেই রাজস্ব আদায়ের ছবিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। তাঁর দাবি অনুযায়ী, চলতি মাসের ১৭ মে বীরভূমের পাথর শিল্প থেকে রাজস্ব আদায় হয়েছিল ১ কোটি ২০ লক্ষ টাকা। ১৮ মে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২ কোটি ৩০ লক্ষ টাকায়। আর ২৩ মে, মাত্র সাত দিনের মাথায় দৈনিক রাজস্ব আদায় পৌঁছে যায় প্রায় ২ কোটি ৯৪ লক্ষ টাকায়। জগন্নাথ চট্টোপাধ্যায়ের (Jagannath Chattopadhyay) অভিযোগ, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে পাথর বোঝাই ট্রাক ও লরি থেকে। সেই হিসেবে মাসিক আয় প্রায় ১০০ কোটির কাছাকাছি পৌঁছচ্ছে।

আরও খবর : শিল্পনগরীর মার্কেটে দুষ্কৃতীদের তাণ্ডব! রাস্তায় ফেলে দেওয়া হলো সবজি, এখন কী অবস্থা?

এখানেই শেষ নয়। বিজেপি (BJP) বিধায়কের দাবি, তৃণমূল সরকারের আমলে এই খাত থেকে প্রতিদিন মাত্র ১৯ লক্ষ টাকা রাজ্যের কোষাগারে জমা পড়ত। অর্থাৎ মাসিক রাজস্ব ছিল ২৫ থেকে ৩০ কোটির মধ্যে। তাঁর অভিযোগ, বাকি প্রায় ৭০ কোটি টাকা প্রতি মাসে লুঠ হয়েছে। সেই হিসেব ধরেই গত ১৫ বছরে মোট প্রায় ১২ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি করেন তিনি।

বিধায়ক আরও জানান, ইতিমধ্যেই বীরভূম জেলা প্রশাসনের কাছে গত ১৫ বছরের সমস্ত আর্থিক খতিয়ান তলব করেছে নবান্ন। তাঁর কথায়, “এই বিপুল টাকার হদিস কোথায় গেল, কারা এর সঙ্গে জড়িত সবটাই তদন্ত করে দেখা হবে।”

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News