Thursday, March 26, 2026
HomeScrollআসানসোলে ৫১২ মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার
Asansol

আসানসোলে ৫১২ মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার

CISF ও ECL-এর যৌথ ভাবে অভিযান চালায়

আসানসোল:  প্রচুর পরিমাণে অবৈধ কয়লা আটক (Illegal coal recoveredকরল সিআইএসএফ (CISF) ও ইসিএলের (ECL) নিরাপত্তা রক্ষীরা। আসানসোলের (Asansole) কুলটি থানার ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পূজা হোটেল নামে একটি হোটেলের পিছনে এই কয়লা মজুদ করা ছিল। চারিদিকে আড়াল করে রাখা হয়েছিল এই অবৈধ কয়লা। গোপন সূত্রে খবর পেয়ে সিআইএসএফ ও ইসিএল জানতে পেরে।

শুক্রবার রাত ২টা থেকে অভিযান চালাতেই মেলে প্রায় ৫১২ মেট্রিক টন অবৈধ কয়লা। পরে সেই কয়লা কয়েক ঘন্টা ধরে ডাম্পারে করে উদ্ধার করে সিআইএসএফ। সঙ্গে ছিল কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও সালানপুর এরিয়ার ইসিএলের সিকিউরিটি টিম। এত পরিমাণ কয়লা কেন মজুত রাখা হয়েছিল, কোথা থেকেই বা এই কয়লা এল। তার খোঁজ খবর চালাচ্ছে সিআইএসএফের বিশেষ উদ্ধারকারী দল।

প্রশ্ন উঠছে তাহলে কি এখান থেকেই পাচার করার উদ্দেশ্যেই রাখা হয়েছিল এত পরিমাণ কয়লা? এই ঘটনায় ঘটনাস্থল থেকে কাউকে আটক বা গ্রেফতারের খবর নেই। শিল্পাঞ্চল জুড়ে কয়লার বেআইনি কারবার ঘিরে সিবিআই এর তদন্ত এখনও জারি আছে।

আরও পড়ুন-  নামখানায় স্কুলে শিক্ষক নেই, ক্লাস নিচ্ছেন মিড-ডে মিলের রাঁধুনি

এই কয়লা কাণ্ডে সিবিআই এর চার্জশিটে রয়েছে কয়লা পাচারের রাঘব বোয়ালদের নাম। আসানসোল সিবিআই আদালতে চলছে কয়লা পাচার মামলা। এরপরেও শিল্পাঞ্চলের আনাচে-কানাচে বেআইনি এই কয়লা কারবারের দিকগুলি সামনে আসছেই। এই ঘটনায় সিআইএসএফের তরফে কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ করা হয় ধনঞ্জয় পাতর ও মনোরঞ্জন পাতরের নামে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto