Monday, June 29, 2026
HomeScroll জুয়েলের পর ফের ওড়িশায় বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিককে মারধর

 জুয়েলের পর ফের ওড়িশায় বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিককে মারধর

ছেলে আর কোনওদিন হাঁটতে পারবে কিনা জানি না, জানালেন আতিউরের বাবা

ওয়েবডেস্ক-   জুয়েল রানার (Jewel Rana) পর ফের ওড়িশায় (Odisha) বাংলাদেশি সন্দেহে আক্রান্ত মালদহের পরিযায়ী শ্রমিক। জানা গেছে, তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। জখম পরিযায়ীর নাম আতিউর রহমান (Atiur Rahman) । তিনি মালদহের (Malda) বৈষ্ণবনগরের বাসিন্দা। পরিবারের তরফে জানানো হয়েছে, ওড়িশায় কাজ করতে গিয়েছিলেন তিনি।

অভিযোগ, বাংলায় কথা বলার জন্য প্রকাশ্যেই তাকে ব্যাপক মারধর করা হয়। মারের চোটে জখম হন জখম আতিউরকে হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরাই। এই ঘটনায় আতঙ্কিত বৈষ্ণবনগরের শোভাপুর পারদেনাপুর এলাকার আতিউরের পরিবারের সদস্যরা। আতিউরকে বাড়ি ফিরিয়ে আনতে ওড়িশার উদ্দেশে রওনা দিলেও তার সহকর্মীরা আতিউরকে মালদহের বাড়িতে ফিরিয়ে আনেন। মালদহের মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আতিউর। আতিউরের বাবা আমির হোসেন জানিয়েছেন, গত তিন বছর ধরে তাঁর ছেলে ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রি কাজ করে। আক্রান্ত হওয়ার খবর পেলাম, তার পর থেকেই খুব আতঙ্কে ছিলাম। ছেলেকে যে ভাবে মারধর করা হয়েছে, তাতে ভবিষ্যতে সে ঠিকমতো চলাফেরাই করতে পারবে কিনা জানি না।

আরও পড়ুন-  সবচেয়ে কম নাম বাদ বাংলায়! ‘এসআইআর করে ক’জন বাংলাদেশি–রোহিঙ্গা মিলল?’, কমিশনকে প্রশ্ন অভিষেকের

বিজেপি শাসিত রাজ্যে ওড়িশায় গত কয়েকমাসে বাঙালি নিগ্রহের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর গ্রামের যুবক জুয়েল রানাকে পিটিয়ে খুন করা হয়, বাংলাদেশি সন্দেহে। এই ধরনের ঘটনায় গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি তীব্র ক্ষোভের সঙ্গে লেখেন, বাংলায় কথা বললেই তাকে কেন এই হেনস্থা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পরিযায়ী শ্রমিকদের পাশের থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO