Saturday, April 4, 2026
HomeScrollফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ! যাবেন মায়াপুরে
Amit Shah

ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ! যাবেন মায়াপুরে

আগামী ১৮ ফেব্রুয়ারি রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়েব ডেস্ক : সামনেই নির্বাচন বঙ্গে (West Bengal Assembly Election 2026)। তা নিয়ে ইতিমধ্যে রাজ্যে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। এই আবহে আগামী মার্চে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র। কিন্তু তার আগে ফের বঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, আগামী ১৮ ফেব্রুয়ারি তিনি রাজ্য সফরে আসতে চলেছেন। এখানে এসে মায়াপুরের (Mayapur) ইসকনের (ISKCON) মন্দিরে তাঁর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বঙ্গের ভোট বৈতরণী পার করতে এবার শ্রীকৃষ্ণের দ্বারস্থ হচ্ছেন শাহ?

গত কয়েকবছর ধরে চেষ্টা করে যাচ্ছে গেরুয়া শিবির। কিন্তু, কোনও নির্বাচনেই পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাতে পারেনি বিজেপি (BJP)। ফলে আসন্ন নির্বাচেনর আগে ফের বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। ইতিমধ্যে বঙ্গে সভা করে গিয়েছেন মোদি ও শাহ। এসবের পর ফের শোনা যাচ্ছে, বঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। সূত্রের খবর, ১৮ ফেব্রুয়ারি মায়াপুরের ইসকনের শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২ তম জন্ম উৎসবে যোগ দেবেন শাহ। জানা যাচ্ছে, সেদিন দুপুরে বিমানবন্দরে নামবেন তিনি। এর পর হেলিকপ্টারে করে সোজা যাবেন মায়াপুরে।

আরও খবর : ফেব্রুয়ারিতেই তাপমাত্রা চড়তে পারে ৩১ ডিগ্রিতে!

১৮ ফেব্রুয়ারি শাহ প্রথমে যাবেন ইসকনের (ISKCON) শঙ্খভবনে। তার পরে যাবেন ইসকনের পদ্মভবনে। সেখানে সাধু সন্তদের সঙ্গে বিশেষ বৈঠক করতে পরেন তিনি। সেই বৈঠক শেষে ইসকনের শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২ তম জন্ম উৎসবে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। জানা যাচ্ছে, মন্দিরে শ্রীকৃষ্ণের আরতিও করতে পারেন তিনি তবে হঠাৎ কেন মায়াপুরে যাচ্ছেন অমিত শাহ! তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

অন্যদিকে জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সফরকে ঘিরে বেশ তৎপর নদিয়া জেলা প্রশাসন ও পুলিশ। মন্দির চত্বরে নিরাপত্তা অনেকটাই জোরদার করা হতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যে বিভিন্ন পরিদর্শন করছেন প্রশাসনের কর্তারা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor