Monday, June 15, 2026
Homeরাজারহাটে বিরাট ঘোষণা অমিত শাহের

রাজারহাটে বিরাট ঘোষণা অমিত শাহের

ওয়েব ডেস্ক: মোদির (Narendra Modi) পর বঙ্গ সফরে অমিত শাহ (Amit shah)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে রাজ্যের বুকে একের পর এক সভা করছেন বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার নিউটাউনে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবেরটরির নতুন গবেষণাগারের (CFSL) উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই ল্যাবের উদ্বোধনের পরেই তিনি দেশের বিচারব্যবস্থাকে আরও বেশি মজবুত করার লক্ষ্যে বড় বার্তা দেন। একইসঙ্গে শাহ জানান যে, এবার থেকে প্রমাণের অভাবে কোনও অপরাধী ছাড়া পাবেন না।

নিউটাউনে অত্যাধুনিক ফরেন্সিক ল্যাবের দ্বারোদঘাটন করে অমিত শাহ বলেন, “দেশের ফৌজদারি বিচারব্যবস্থাকে তর্কনির্ভরতা থেকে বার করে প্রমাণসর্বস্ব করার চেষ্টা চলছে। প্রমাণের ভিত্তিতে দোষীদের দ্রুত সাজা নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় সরকার। প্রমাণের অভাবে কোনও দোষী যেন ছাড় না পেয়ে যায় সেটাই আমাদের লক্ষ্য।”

আরও পড়ুন: ‘ক্রিমিনাল জাস্টিস পদ্ধতিতে পরিবর্তন আসছে’

বিজেপি জমানায় দেশের বিচারব্যবস্থা আরও বেশি স্বচ্ছ ও মজবুত হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন তিনি আরও বলেন, “এতদিন ফৌজদারি অপরাধের বিচারের জন্য আক্রান্তকে মাসের পর মাস অপেক্ষা করতে হত। এখন কয়েক মাসের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। বিদেশে পালানো অপরাধীদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চালিয়ে তাদের সাজা নিশ্চিত করা হচ্ছে ও আন্তর্জাতিক সংস্থাগুলির মাধ্যমে তাদের দেশে ফেরানোর চেষ্টা হচ্ছে। এমনকী ফরেন্সিক অডিটের মাধ্যমে বহু পুরনো মামলাতেও শাস্তিবিধান করা সম্ভব হয়েছে।”

এরপরেই অনুষ্ঠানে উপস্থিত ফরেন্সিক বিশেষজ্ঞদের উদ্দেশে অমিত শাহ বলেন, “আমাদের সংবিধান নির্মাতারা সংবিধানে তাদের দেশকে নিয়ে মূল ভাবনার প্রতিফলন ঘটিয়েছিলেন। কিন্তু তার বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। এটাকে আপনারা পেশাদারি দায়িত্ব বলে ভাববেন না। মনে রাখবেন কোনও অসহায় মানুষকে যেন বিচার পেতে বারবার থানায় যেতে না হয়।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d