HomeBig newsঅন্নপূর্ণার টাকা এল না অ্যাকাউন্টে? নাম বাদ পড়ার কারণ জানার সুযোগ, ১৯...
Annapurna Bhandar

অন্নপূর্ণার টাকা এল না অ্যাকাউন্টে? নাম বাদ পড়ার কারণ জানার সুযোগ, ১৯ আগস্ট থেকে খুলছে পোর্টাল

তৃতীয় কিস্তির টাকা পাঠানো শুরু হলেও বহু উপভোক্তার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি। তবে চিন্তার কারণ নেই। ‘সোশাল রেজিস্ট্রি’ চালু হলেই জানা যাবে আবেদন বাতিলের কারণ এবং সেই অনুযায়ী দাবি বা আপত্তি জানানোর সুযোগও মিলবে।

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) তৃতীয় কিস্তির টাকা নিয়ে উপভোক্তাদের একাংশের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। ১৭ আগস্ট থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা জমা পড়লেও একই সময়ে বেশ কিছু উপভোক্তা টাকা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। ফলে তাঁদের নাম তালিকায় রয়েছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

এই পরিস্থিতিতে নজর রাখা হচ্ছে ‘সোশাল রেজিস্ট্রি’(Social Registry) পোর্টালের দিকে। জানা গিয়েছে, ১৯ আগস্ট থেকে পোর্টালটি ফের চালু করা হতে পারে। সেখানে যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের নামের পাশাপাশি বাতিলের কারণও দেখানো হবে। ফলে টাকা না পাওয়া উপভোক্তারা প্রথমেই নিজেদের আবেদনের স্ট্যাটাস যাচাই করতে পারবেন।

আরও খবর : কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন, ভোরে ছড়াল আতঙ্ক!

তবে পোর্টাল খুললেই নতুন করে আবেদন করতে হবে এমন নয়। ২০ আগস্ট পর্যন্ত টাকা জমা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ওই সময়ের পরেও টাকা না এলে আবেদন বাতিলের কারণ দেখে প্রয়োজনীয় তথ্য দিয়ে ‘ক্লেইম’ বা ‘অবজেকশন’ জানানো যাবে। এরপর সংশ্লিষ্ট আবেদন ফের যাচাই করা হবে। যাচাইয়ে যোগ্য প্রমাণিত হলে পরবর্তী পর্যায়ে টাকা পাওয়ার সুযোগ থাকবে।

আবেদন বাতিলের ক্ষেত্রে আয় এবং যাচাই সংক্রান্ত একাধিক বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে। আয়করদাতা হলে আবেদন বাতিল হতে পারে। আবার মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলেও যোগ্যতার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বাড়িতে গিয়ে তথ্য যাচাইয়ের সময় আবেদনকারীকে না পাওয়া গেলে ‘নট ফাউন্ড’ উল্লেখ করে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই টাকা না পাওয়া উপভোক্তাদের পোর্টাল চালু হওয়ার পর নিজেদের তথ্য ও বাতিলের কারণ খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News