Wednesday, March 25, 2026
HomeScrollগ্রামের বাড়ির পুজোয় স্বমহিমায় অনুব্রত মণ্ডল
Anubrata Mondal

গ্রামের বাড়ির পুজোয় স্বমহিমায় অনুব্রত মণ্ডল

পুজোর চারদিন কীভাবে কাটাবেন ?

বীরভূম: বীরভূমের (Birbhum) নানুরের হাটসেরান্দি গ্রামে ফের জৌলুস মণ্ডল বাড়ির পুজোয়। প্রায় ১৫০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী দুর্গোৎসবের (Durga Puja 2025) কেন্দ্রবিন্দুতেই থাকেন তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তিহাড় থেকে মুক্তির পর আবারও রাজনীতির মাটিতে সক্রিয় তিনি, আর সেই সঙ্গেই নিজের গ্রামের পুজোয় যোগ দিয়ে যেন ফেরালেন পুরনো দিন।

অনুব্রত মণ্ডল কলকাতা টিভিকে জানালেন, “আমাদের বাড়ির ঠাকুর মাটির। সব নিয়ম-কানুন মেনেই পুজো হয়। ষষ্ঠী বা সপ্তমীর দিন আগে নিজের মায়ের মুখ দেখি, তারপর অন্য মায়ের মুখ দেখি।”

আরও পড়ুন: পুজোর মুখে ছোট কচি কাচাদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল গোবরডাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দির প্রাইমারি বিদ্যালয়

পুজোর চারদিনের রুটিনও তাঁর নির্দিষ্ট। প্রতিদিন সকালে স্নান সেরে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে গ্রামের বাড়িতে যান, বিকেলে আবার ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ফেরেন।

নিজের আবেগ প্রকাশ করে তিনি বলেন, “এটা পূর্বপুরুষের পুজো। ছোটবেলা থেকে দেখে আসছি। ভালো লাগে সবার সঙ্গে বসে কথা বলতে। গ্রামের মানুষের মন খুব নিষ্পাপ। সবাইকে নিয়ে চলে।”

গ্রামের মানুষও ফের পুরনো চেহারায় ‘কেষ্ট মোড়ল’-এর উপস্থিতিতে ভরসা খুঁজে পাচ্ছেন। তাই হাটসেরান্দির এই প্রাচীন দুর্গোৎসব এখন আরও রঙিন, আরও প্রাণবন্ত।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto