HomeScrollসন্দেশখালিতে ভোট ঘিরে সংঘর্ষ!
Sandeshkhali

সন্দেশখালিতে ভোট ঘিরে সংঘর্ষ!

দু’পক্ষের সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এসেছে

সন্দেশখালি: ভোটের দিন উত্তপ্ত উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) সন্দেশখালি (Sandeshkhali) বিধানসভা। মনিপুর পঞ্চায়েতের পাইকপাড়া এলাকায় ২৪৪ ও ২৪৫ নম্বর বুথকে ঘিরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা সামনে এসেছে।

অভিযোগ, ভোটারদের বুথে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়, যা পরে মারামারিতে গড়ায়। তৃণমূলের দাবি, বিজেপি সমর্থকরা তাঁদের ভোটারদের ভোট দিতে বাধা দেয়। পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁদের সমর্থকদের বুথে যেতে দেয়নি।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।

আরও পড়ুন: লাঠি উঁচিয়ে কাউন্সিলরকে তাড়া করল বাহিনী

এদিকে, সংঘর্ষের একটি ভিডিও সামনে এসেছে বলে জানা গিয়েছে, যেখানে মারামারির দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে বলে দাবি। তবে ভিডিওটির সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, ভোটের দিনেই ফের প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News