Tuesday, March 31, 2026
HomeScrollদেশজুড়ে শিল্প ধর্মঘট, বাংলার কোন জেলায় কেমন প্রভাব?
24 Hour Strike

দেশজুড়ে শিল্প ধর্মঘট, বাংলার কোন জেলায় কেমন প্রভাব?

কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটে, কী ধরনের প্রভাব

কলকাতা: কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত শ্রম কোড ও বিভিন্ন শিল্প–বাণিজ্য নীতির প্রতিবাদে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের (24 Hour Strike) ডাক দেয় দেশের দশটি ট্রেড ইউনিয়ন (10 Trade Unions)। ২৪ ঘণ্টার ভারত বনধে রাজ্যজুড়ে মিশ্র প্রভাব পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই হুগলির ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল ও বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলে বিক্ষোভ দেখিয়ে ধর্মঘটে সামিল হয় শ্রমিক ইউনিয়নগুলি বৃহস্পতিবার বোলপুরের চিত্রা মোড়ের কাছে বনধ সমর্থনকারীরা জমায়েত হয়ে বনধের দাবিগুলো তুলে ধরছিল। তাদেরকে পুলিশ সরে যেতে বলে। এ নিয়েই শুরু হয় বাকবিতন্ডা। পুলিশের বিরুদ্ধে ধাক্কাধাক্কি করার অভিযোগ ওঠে। একজন বনধ সমর্থক পড়ে যায়। তাতেই তুঙ্গে ওঠে ঝামেলা।

শিল্প ধর্মঘটকে কেন্দ্র করে নদীয়ার নবদ্বীপে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল। শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক ও পোস্ট অফিসে ধর্মঘট সমর্থনকারীদের পোস্টারিং ও পতাকা লাগাতে দেখা যায়।অন্যদিকে, এই ধর্মঘটকে ব্যর্থ করতে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস।এদিন সকালে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে গ্রাহকদের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের বচসা শুরু হয়। অভিযোগ, ধর্মঘটের কারণে ব্যাংকের পরিষেবা বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে এই ধর্মঘট পালিত হয়। শিল্পাঞ্চল দুর্গাপুর, হুগলি ও হলদিয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ধর্মঘটের সমর্থনে মিছিল, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে সংগঠনগুলি।এদিকে, ধর্মঘটের দিন পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ, সিপিআই(এম)-এর কর্মী–সমর্থকরা বন্ধের সমর্থনে স্লোগান দিতে গেলে তাঁদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বচসা বাধে। সিপিআই(এম)-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁদের কর্মসূচিতে বাধা দেওয়া হয় এবং হামলা চালানো হয়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আরও পড়ুন: শ্রম কোড বাতিলের দাবিতে রাজ্যজুড়ে শিল্প ধর্মঘট ‘সফল’ বলে দাবি ট্রেড ইউনিয়নের

শ্রমিক বিরোধী শ্রোমো কোড প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বামপন্থী শ্রমিক ও শাখা সংগঠন গুলির ডাকে সারাদেশের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরে সাধারণ ধর্মঘট পালিত হয়। বামপন্থী শ্রমিক ও শাখা সংগঠনগুলির সদস্যরা এদিন কৃষ্ণনগর শহরজুড়ে মিছিল করার পর বিভিন্ন ব্যাংক এলআইসি অফিস বন্ধ করে পথসভার মাধ্যমে তাদের দাবি জনসমক্ষে তুলে ধরেন। এছাড়াও ধর্মঘটের সমর্থনে সংগঠনের সদস্যরা শহর জুড়ে পদযাত্রা ও বাইক র‍্যালি তে অংশগ্রহণ করেন। তাদের দাবি, শ্রমিকদের স্বার্থে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে প্রমো কোড বাতিল করার পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফ থেকে শ্রমিকদের পিএফ ই এস আই সহ অন্যান্য সুযোগ-সুবিধা সঠিক সময় প্রদান করতে হবে।

অন্যদিকে, রাজ্যজুড়ে বামেদের শিল্প ধর্মঘটে সেভাবে প্রভাব পড়লো না দাসপুরে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ ছিল, বাকি দোকান বাজার যানবাহন চলাচল সবই স্বাভাবিক। সকাল থেকে দাসপুর এলাকা জুড়ে দাসপুর পুলিশের তৎপরতা দেখা যায়, একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অপরদিকে বামাদের ডাকা শিল্প ধর্মঘটের প্রভাব পড়লো না দাসপুরে। ১০ টি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আজ গোটা দেশে শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আজ আসানসোলের বার্নপুরে বন্ধ বিরোধে সামিল হল আইএনটিটিইউসি।এক কথায় বলা যায় শিল্পাঞ্চাল জুড়ে কলকারখানা থেকে কলিয়াড়িতে বন্ধের কোন প্রভাব পড়ে নি।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot