হাওড়া: হাওড়ার (Howrah) নিশিন্দা সাঁপুইপাড়া আনন্দনগরে শনিবার ডোমজুড়ের (Domjur) বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে শুরু হলো ‘কন্যাশ্রী ক্রিকেট কোচিং অ্যাকাডেমি’। এলাকার মেয়েদের ক্রিকেটে এগিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ! নাবালিকা অভিযোগ করতে অভিযুক্তকে ধরল পুলিশ
বিধায়ক কল্যাণ ঘোষ জানান, স্থানীয় মহিলাদের ও কিশোরীদের কোনও খরচ ছাড়াই নিয়মিত ক্রিকেট কোচিং ও ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। অভিজ্ঞ ক্রিকেটার কল্যাণ ঘোষালের তত্ত্বাবধানে চলবে এই কোচিং কার্যক্রম।
উদ্যোক্তাদের দাবি, গ্রামীণ ও শহরতলির প্রতিভাবান মেয়েদের সামনে সুযোগ তৈরি করাই এই অ্যাকাডেমির মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।






