HomeScrollকল্যাণী AIIMS-এ রাজ্যপাল
RN Ravi

কল্যাণী AIIMS-এ রাজ্যপাল

তারপর ঠাকুরনগর সফরে...

কলকাতা: রাজ্যের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi) শুক্রবার কল্যাণীর AIIMS হাসপাতালে পৌঁছেছেন। সূত্রের খবর, সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পাশাপাশি তিনি মধ্যাহ্নভোজও সারবেন। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১টা নাগাদ কল্যাণী (Kalyani) থেকে রওনা দেবেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) ঠাকুরনগরের (Thakurnagar) উদ্দেশ্যে। সেখানে তাঁর একটি কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।

ভোটের উত্তাপে টগবগে পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হিসেবে আরএন রবির নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। তিনি কীভাবে দায়িত্ব সামলাবেন, কতটা সক্রিয় ভূমিকা নেবেন, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবস্থান কী হবে? এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: বসিরহাটে তরুণ চিকিৎসকই বাজি বিজেপির! সীমান্ত সুরক্ষা থেকে উন্নয়ন, ছাব্বিশের ভোটে বড় প্রতিশ্রুতি

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ এমনিতেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে জগদীপ ধনখড় ও সিভি আনন্দ বোস, দুই প্রাক্তন রাজ্যপালই নানা সময়ে সক্রিয় ভূমিকা নিয়ে শিরোনামে থেকেছেন। সেই প্রেক্ষাপটে আরএন রবি তাঁদের পথ কতটা অনুসরণ করবেন, না কি নিজের আলাদা ধারা তৈরি করবেন? তা নিয়ে কৌতূহল তুঙ্গে।

৭৩ বছর বয়স হলেও শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট সক্রিয় এই অভিজ্ঞ প্রশাসক। সূত্রের দাবি, কয়েক মাস আগেই তাঁর ফিটনেস ও কর্মক্ষমতার প্রমাণ মিলেছে, যা অনেক তরুণকেও টক্কর দিতে পারে। তবে শেষ পর্যন্ত ভোটের আবহে তাঁর ভূমিকা কতটা প্রভাব ফেলবে, তা জানতে এখনও কিছুটা অপেক্ষা করতেই হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News