Monday, February 9, 2026
HomeScrollশিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
BLO Mass Resignation

শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি

SIR-এর কাজে অব্যাহতি চেয়ে কাটোয়া মহকুমা শাসকের দফতরে ‘'বিএলও অধিকার রক্ষা মঞ্চ'

কাটোয়া: এসআইআর (SIR) সংক্রান্ত কাজের চাপে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা ও কর্মীদের জীবন। এই অভিযোগে সোমবার কাটোয়া মহকুমা শাসকের (Katwa Sub-Division Ruler) দফতরের সামনে ব্যাপক বিক্ষোভ দেখাল ‘বিএলও অধিকার রক্ষা মঞ্চ’। দাবি পূরণ না হলে গণইস্তফার (Mass Resignation) হুঁশিয়ারি দিয়ে মহকুমা শাসকের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনকারীরা।

​ আন্দোলনকারীদের অভিযোগ, এসআইআর কাজে বিপুল সংখ্যক স্কুল শিক্ষককে দীর্ঘ দু-মাস ধরে নিয়োজিত রাখায় ছাত্রছাত্রীরা পঠনপাঠন থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষাবর্ষ চলাকালীন শিক্ষকদের এই অনুপস্থিতি শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি করছে, যা আইনত অগ্রহণযোগ্য। বিএলও-দের (BLO) দাবি, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে নির্ধারিত সময়েই তাঁরা কাজ শেষ করেছেন। তা সত্ত্বেও তাঁদের ওপর নতুন করে অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে,  যা অমানবিক এবং জীবনহানির ঝুঁকিপূর্ণ।

​অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপের কারণে অনেক কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি কয়েকজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। অভিযোগ,  মৃত কর্মীদের পরিবারকে সময়মতো কোনও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

​নিরাপত্তাহীনতার আশঙ্কা আন্দোলনকারীরা তাঁদের বক্তব্যে আরও একটি গুরুতর বিষয় তুলে ধরেছেন। যেহেতু বিএলও-রা সংশ্লিষ্ট এলাকাতেই বসবাস করেন, তাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যদি কারও নাম বাদ পড়ে, তবে তাঁদের ওপর প্রাণনাশের হামলা হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।

​​বিএলও অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটি কোনো ইচ্ছাকৃত অবাধ্যতা নয়, বরং আত্মরক্ষার স্বার্থে নেওয়া এক কঠোর পদক্ষেপ। তাঁদের অবিলম্বে এসআইআর-এর পরবর্তী সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। তাঁদের এই আবেদনটিকে যেন দ্রুত সরকারি নথিতে নথিভুক্ত করা হয়।

​মহকুমা শাসক এই স্মারকলিপি গ্রহণের পর প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার।

Read More

Latest News

toto DEPOBOS