Wednesday, July 15, 2026
HomeScrollমুম্বইয়ে এবার মহিলা মেয়র! বড় ঘোষণা BJP-র! কে এই ঋতু তাওড়ে? জেনে...
Brihanmumbai Municipal Corporation

মুম্বইয়ে এবার মহিলা মেয়র! বড় ঘোষণা BJP-র! কে এই ঋতু তাওড়ে? জেনে নিন

বৃহন্মুম্বই পুরসভার ডেপুটি-মেয়র হচ্ছেন এই শিবসেনা নেতা

ওয়েব ডেস্ক: শেষ হল জল্পনা, অবশেষে সামনে এল বৃহন্মুম্বই পুরসভার মেয়রের নাম। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Brihanmumbai Municipal Corporation) মেয়র পদে বসতে চলেছেন বিজেপির ঋতু তাওড়ে (Ritu Tawde)। টানা ২৫ বছর পর এশিয়ার ধনীতম পুরসভা হাতছাড়া হয়েছে শিবসেনার (Shiv Sena)। বলি নগরীর পুরসভা নির্বাচনে কয়েকদিন আগেই জিতেছে মহাযুতি জোট। তার পর থেকেই মেয়রের পদে কে বসছেন, তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে শনিবার বিজেপি নেতা অমিত সতম আনুষ্ঠানিকভাবে ঋতু তাওড়ের নাম ঘোষণা করেন।

ঘাটকোপার এলাকার কাউন্সিলার ঋতু তাওড়ে এর আগেও বিএমসি-র শিক্ষা কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছেন। পুরসভায় তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা এবং দলের সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণেই বিজেপির অন্দরমহলে দীর্ঘদিন ধরেই মেওরের মুখ হিসেবে তাঁর নাম বিবেচনা করা হচ্ছিল। শনিবার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিলেন অমিত সতম।

আরও পড়ুন: SIR সফটওয়্যার নিয়ে কমিশন ও BJP–কে ধুয়ে দিলেন সাকেত গোখলে

জানা গিয়েছে, বিএমসি-র ডেপুটি মেয়র পদে বসছেন শিবসেনার সঞ্জয়শঙ্কর ঘাড়ি (Sanjay Sankar Ghadi)। তিনি ১৫ জানুয়ারির পুরভোটে ৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। ডেপুটি মেয়রের মেয়াদ হবে ১৫ মাস। শিবসেনার সিদ্ধান্ত অনুযায়ী, এই মেয়াদ ভাগ করে পর্যায়ক্রমে চার জন কর্পোরেটরকে দায়িত্ব দেওয়া হবে।

২২৭ সদস্যের বিএমসি-তে বিজেপি (BJP) পেয়েছে ৮৯টি আসন, শিবসেনা পেয়েছে ২৯টি। শাসক জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ১১৮, যা সংখ্যাগরিষ্ঠতার সীমা ১১৪-এর চেয়ে বেশি। ফলে মেয়র পদ দখলে বিজেপির আর কোনও বাধা রইল না।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot