HomeBig newsপ্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর
HS Result Out 2026

প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর

কলকাতা: অবশেষে প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (HS Result Out 2026)। পরীক্ষার প্রায় ৭৬ দিনের মাথায় বৃহস্পতিবার সকালে ফলাফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর মোট ৬ লক্ষ ২৬ হাজারেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। তার মধ্যে পাশ করেছে ৯১.২৩ শতাংশ পরীক্ষার্থী।

এবার পাশের হারের নিরিখে রাজ্যের মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর জেলা। সেখানে পাশের হার ৯৪.১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া এবং তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। ফল প্রকাশের পর থেকেই জেলার সাফল্যে খুশির হাওয়া শিক্ষামহলে।

আরও পড়ুন: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা

সংসদের তরফে জানানো হয়েছে, এবার প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৬৪ জন পরীক্ষার্থী। মেধাতালিকায় একাধিক জেলার ছাত্রছাত্রীদের উপস্থিতি নজর কেড়েছে। করোনা পরবর্তী সময়ের চাপ কাটিয়ে পড়ুয়ারা যে ফের ছন্দে ফিরেছে, তার প্রতিফলন দেখা গিয়েছে এবারের ফলাফলেও।

এদিন সকালে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সংসদ সভাপতি। নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। পাশাপাশি স্কুল থেকেও মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে। বহু জায়গায় স্কুলের সামনে ভিড়ও চোখে পড়ে। ভালো ফল করায় উচ্ছ্বাসে মেতেছে পড়ুয়ারা। এখন কলেজে ভর্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই ব্যস্ত তারা।

[youtube-feed feed=1]
Read More

Latest News