HomeScrollভোট দিতে গিয়েই সব শেষ! কেশপুরে মর্মান্তিক ঘটনা
Keshpur

ভোট দিতে গিয়েই সব শেষ! কেশপুরে মর্মান্তিক ঘটনা

এ নিয়ে নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল প্রার্থী

ওয়েব ডেস্ক : বাংলায় শুরু হয়েছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। বৃহস্পতিবার হচ্ছে প্রথম দফার নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। কিন্তু এর মাঝে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। এমন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) কেশপুরে (Keshpur)।

জানা গিয়েছে, কেশপুরের (Keshpur) বাসিন্দা সিমাগেরিয়ার বাসিন্দা ইসরাতন বিবি সরিষাখোলা অঞ্চলের ২২৫ নম্বর দীঘা বুথে ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু, ভোট দেওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার পরেই ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে খবর।

আরও খবর : ভোট আবহে নয়া চাঞ্চল্য, সুজিত বসুকে ইডির দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

এঘ ঘটনা নিয়ে তৃণমূল (TMC) প্রার্থী শিউলি শাহা ও পরিবারের দাবি, ওই বৃদ্ধার নাম ভোটার তালিকাতে থাকলেও, তাঁর স্বামী ও পরিবারের বেশ কয়েকজনের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছিল। তা নিয়ে তিনি চিন্তায় ছিলেন। রাতদিন ঘুমোতে পারতেন না। তবে এদিন স্বামীর সঙ্গে ভোটকেন্দ্রে গিয়েছিলেন বৃদ্ধা। তবে স্বামী বাইরে দাঁড়িয়েছিলেন। কিন্তু, নিজের ভোটাধিকার প্রয়োগ করার পরেই অসুস্থ হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে খবর।

এই ঘটনার পর মৃতার বাড়িতে পৌঁছে যান তৃণমূল প্রার্থী শিউলি সাহা। নির্বাচন কমিশনের (Election Commission) উপর ক্ষোভ উগরে দেন তিনি। তৃণমূল প্রার্থী বলেন, “এসআইআর এর জন্য আগেও একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এবার ভোটকেন্দ্রের মধ্যেই ভোটারের মৃত্যু হল। নির্বাচন কমিশন এত কড়াকড়ি করে এবার মানুষের গণতন্ত্রের উৎসব করাচ্ছেন। এদিকে মানুষ মারা যাচ্ছে এটা লজ্জার এবং এর জন্য ধিক্কার জানাই।”

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News