Wednesday, April 1, 2026
HomeScrollপুলওয়ামার শহীদদের ‘স্যালুট’ মমতার! ‘ব্ল্যাক ডে’তে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
Pulwama Attack

পুলওয়ামার শহীদদের ‘স্যালুট’ মমতার! ‘ব্ল্যাক ডে’তে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

২০১৯ সালের আজকের দিনে ঘটে পুলওয়ামার ভয়াবহ ঘটনা, যা স্তম্ভিত করেছিল গোটা দেশকে

ওয়েব ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি ভারতের ইতিহাসে এক ‘কালো’ দিন (Black Day)। সাত বছর আগে, ২০১৯ সালের এই দিনেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় (Pulwama Attack) প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান (CRPF Jawans)। শনিবার সেই শহীদদের আত্মবলিদান স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাল গোটা দেশ। জওয়ানদের স্মরণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলওয়ামার শহীদদের স্মরণে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘২০১৯ সালের আজকের দিনে পুলওয়ামার ঘটনায় যেসব বীর সিআরপিএফ জওয়ানরা শহীদ হয়েছিলেন, আমি তাঁদের স্যালুট করি’।

আরও পড়ুন: নারী উন্নয়ন থেকে স্টার্ট-আপ, সেবা তীর্থে পা রেখেই ৪ বড় ঘোষণা মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পুলওয়ামার শহীদদের সাহস ও কর্তব্যনিষ্ঠার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী লেখেন, ‘২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় যাঁরা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তাঁদের সাহস ও কর্তব্যনিষ্ঠা জাতির চেতনায় চিরস্থায়ী হয়ে রয়েছে। প্রত্যেক ভারতীয় তাঁদের অদম্য সাহস থেকে শক্তি সঞ্চয় করেন’।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ৭৮টি গাড়ির বিশাল কনভয়ে প্রায় আড়াই হাজারের বেশি সিআরপিএফ কর্মী যাচ্ছিলেন। পুলওয়ামা জেলার লেথপোরা এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি কনভয়ের একটি বাসে সজোরে ধাক্কা মারে। ভয়াবহ বিস্ফোরণ হয় এবং ৪০ জন জওয়ান ঘটনাস্থলেই শহীদ হন। আহত হন আরও ৩৫ জনের বেশি, যাঁদের মধ্যে অনেকের আঘাত ছিল গুরুতর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot