Wednesday, March 25, 2026
HomeBig newsউত্তরের প্রচারে বিস্ফোরক মমতা! ডাবগ্রাম-ফুলবাড়ির জনসভায় কী বললেন? দেখুন সরাসরি
Mamata Banerjee

উত্তরের প্রচারে বিস্ফোরক মমতা! ডাবগ্রাম-ফুলবাড়ির জনসভায় কী বললেন? দেখুন সরাসরি

মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই: মমতা বন্দ্যোপাধ্যায়

জলপাইগুড়ি: উত্তরবঙ্গ থেকেই এবার নির্বাচনী প্রচারের (Election Campaign) সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে কড়া সমালোচনা করেন তিনি। পরে ডাবগ্রাম-ফুলবাড়ির জনসভা (Dabgram-Phoolbari Rally) থেকেও একই সুরে দুই পক্ষকে আক্রমণ শানান তৃণমূল (Trinamool Congress) নেত্রী।

শুধু বিরোধীদের নিশানা করাই নয়, নিজের সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। জলপাইগুড়ির ঠাকুরনগরের জাবরাভিটা হাইস্কুল ময়দানের জনসভা থেকে ঠিক কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, এক নজরে দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: দাসপুরের জনসভায় বিস্ফোরক অভিষেক! দেখুন সরাসরি

ডাবগ্রাম-ফুলবাড়িতে কী বললেন মমতা? 

  • উত্তরবঙ্গ আগে অবহেলিত ছিল। এখন আমি প্রতি মাসে আসি। আমাকে দেখতে দেখতে হয়তো লোকজন বিরক্তই হয়ে যায়।
  • আগে শিলিগুড়ি কী ছিল, আর এখন কী হয়েছে।
  • আমি কথা দিলে কথা রাখি। ১০৫টা প্রকল্প আছে আমাদের।
  • এর পরে আমরা যেটা করব, ‘দুয়ারে স্বাস্থ্য’। আপনাকে কষ্ট করে বাইরে যেতে হবে না। আপনার বাড়ির পাশে ক্যাম্প হবে। ডাক্তার থাকবেন।
  • জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। ক্ষতি হচ্ছে আলু চাষের। আলুচাষিরা চিন্তা করবেন না। শস্যবিমা করা আছে। সবাই ক্ষতিপূরণ পাবেন। এটা আগে থেকে করা আছে।
  • টাকা দিতে চাইলে বলবেন, ‘১৫ লাখ চাই’। ২ কোটি চাকরি বছরে ওরা দেবে বলেছিল। আমরা কিন্তু ২ কোটি চাকরি দিয়েছি। বেকারি কমিয়েছি গোটা রাজ্যে। তথ্য আছে।
  • বিহারে দুটো-চারটে জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলা নিয়ে আপনারা আলাদা রাজ্য করবেন? আবার বাংলাকে পদানত করবেন? কিছুতেই হতে দেব না।
  • যাঁরা মানুষের উপর অত্যাচার করে তাদের জলে ডুবে মরা উচিত।
  • খাওয়া-দাওয়া তো বন্ধ। ও দিকে রেলের ভাড়া তো রোজই বাড়ে। আপনারা জানেন তো, আপনারা ছাড়া আমার আর কেউ নেই।
  • আমার গভর্নমেন্টের সব অফিসারদের বদলি করে দিয়েছে। সব বিজেপি অফিসারদের নিয়ে এসেছে। কেন জানেন? আমাকে জব্দ করার জন্য।
  • ওরা জানে না, আহত বাঘ আরও ভয়ঙ্কর। আগামী দিনে বোঝাব, দেখাব বাংলা দখল করে দিল্লি দখল করব।
  • রাজপ্রসাদ থেকে লাট্টু-চরকি ঘোরা। সব জায়গায় আসছে নোটের তাড়া। যদি এনআরসি না চান, ডিটেনশন না-চান, যদি লক্ষ্মীর ভান্ডার চান… এলাকায় শান্তি রাখতে চান, তা হলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই।
  • এই ডাবগ্রাম-ফুলবাড়ি তো ওরা পেয়েছিল। কী করেছে? যা করেছি তো আমরা করেছি। একটা কাজও করে না। নেই কাজ তো খৈ ভাজ।
  • জানেন তো কাল রাতে সকলের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল! খুলে দেখছি, আমার নামটাও অ্যাডজ়ুডিকেশনে! এরা পারে না, এমন কাজ নেই। তার পরে বলছে, ‘টেকনিক্যাল গ্লিচ’!
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto