Thursday, March 26, 2026
HomeBig newsআজ দক্ষিণে মমতা, উত্তরে অভিষেক, জোরকদমে প্রচার
Mamata Banerjee

আজ দক্ষিণে মমতা, উত্তরে অভিষেক, জোরকদমে প্রচার

আজ কোন কোন জেলায় জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের?

ওয়েবডেস্ক-   উত্তরবঙ্গ (North Bengal)  দিয়ে প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আজ পশ্চিম বর্ধমান (West Burdwan) জেলায় দলের হয়ে প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Trinamool supremo Mamata Banerjee) । প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী (Candidate Narendranath Chakraborty) সমর্থনে পাণ্ডবেশ্বর (Pandaveshwar) ও বীরভূমের দুবরাজপুরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস তুঙ্গে। আঁটোসাঁটো নিরাপত্তা।

পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল ময়দানে জনসভা করবেন তিনি। জনসভার জন্য লাউদোহা ফুটবল ময়দানে হ্যাঙ্গার টাঙানো হয়েছে। অপরদিকে আজ উত্তরবঙ্গে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাটাবাড়ি ও ধূপগুড়িতে জনসভা করবেন, কালচিনিতে পদযাত্রা করবেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে ২৬ ও ৩১ মার্চ দুই দফায় উত্তরবঙ্গ প্রচার রয়েছে অভিষেকের। ৩১ মার্চ আবার উত্তরবঙ্গ সফর করবেন অভিষেক। সেদিন শীতলকুচিতে প্রার্থী হরিহর দাসের সমর্থনে প্রচার চালাবেন, এর পর রাজগঞ্জে প্রার্থী ও ক্রীড়াবিদ স্বপ্না বর্মনের পক্ষে জনসভা এবং শেষ হবে ফালাকাটায় সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে সভা দিয়ে।

আরও পড়ুন- দাসপুরের সভা থেকে কী কী প্রতিশ্রুতি অভিষেকের?

এই সফরে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক কর্মিসভা, জনসভা এবং শোভাযাত্রা করবেন অভিষেক।

উল্লেখ্য, উত্তরবঙ্গে মোট সাতটি জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর। ২৪টি আসন বর্তমানে বিজেপির দখলে। অপরদিকে আগামী ২৮ মার্চ শনিবার রানিগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার দ্বিতীয় জনসভা করতে আসছেন। ২৬ মার্চ তাঁর কর্মসূচি অনুযায়ী নাটাবাড়িতে প্রার্থী শৈলেন বর্মনের সমর্থনে জনসভা করবেন তিনি। এরপর ধূপগুড়িতে নির্মল চন্দ্র রায়ের পক্ষে সভা এবং কালচিনিতে বীরেন্দ্র বরা ওঁরাও সমর্থনে শোভাযাত্রা করবেন।
বাংলায় দু দফায় ভোট। প্রথম দফা ২৩ এপ্রিল ও দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ৪ মে গণনা।

২৩ এপ্রিল প্রথম দফায় পশ্চিম বর্ধমান জেলায় নয়টি বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২১ এর নির্বাচনে পাণ্ডবেশ্বরে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের নরেন্দ্রনাথ চক্রবর্তী। জেলায় নয়টি বিধানসভার মধ্যে ২০২১ সালের নির্বাচনে ছয়টিতে জয়ী হয় তৃণমূল। বাকি তিনটি জিতেছিল বিজেপি।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto