HomeScroll৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি, জেলায় জেলায় কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস
Weather Update

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি, জেলায় জেলায় কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস

কোন কোন জেলায় অ্যালার্ট?

কলকাতা: ভোট মিটতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল বাংলা (Weather Update)। বুধবার সন্ধ্যা থেকে নামল ঝুম বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া (Rain Forecast)। চড়া গরম আর আর্দ্রতার দাপট অনেকটাই কমেছে। তবে এই স্বস্তির মাঝেই থাকছে সতর্কতার বার্তা। বৃহস্পতিবারও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Kolkata Weather)।

আলিপুর আবহাওয়া দফতরের খবর, আজ দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুন: ‘৮০ শতাংশ ভোট পড়লে তো জিতবই, ভবানীপুর নিয়ে কনফিডেন্ট শুভেন্দু

কলকাতাতেও সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝে মধ্যেই বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে আরামদায়ক আবহাওয়া বজায় থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নয়। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। ঝড়ের তীব্রতাও হবে কম। আবার গরম বাড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির ধারা বজায় থাকবে বৃহস্পতিবার। পাহাড় ও ডুয়ার্সের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শুক্রবারের পর সেখানেও কিছুটা বিরতি মিলতে পারে।

এদিকে, ঝড়ো হাওয়ার জেরে উত্তাল সমুদ্র। উপকূলবর্তী এলাকায় ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। তাই বলা বাহুল্য, আপাতত গরম থেকে মিলেছে সাময়িক স্বস্তি। কিন্তু ঝড়-বৃষ্টির খামখেয়ালিপনায় সতর্ক থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

[youtube-feed feed=1]
Read More

Latest News