Wednesday, March 25, 2026
HomeBig news'আমার নামও আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছিল', অভিযোগ মমতা'র
Mamata Banerjee

‘আমার নামও আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছিল’, অভিযোগ মমতা’র

‘বিবেচনাধীন’ তালিকা নিয়ে কমিশনকে আক্রমণ মমতা'র

ওয়েব ডেস্ক : দোরগোড়ায় নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সেই কথা মাথায় রেখে মঙ্গলবার থেকে প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন জলপাইগুড়ির (Jalpaiguri) পর ডাবগ্রাম-ফুলবাড়িতে জনসভা করেন তিনি। যেখান থেকে এসআইআর প্রক্রিয়ার ‘বিবেচনাধীন’ তালিকা (Under adjudication List) নিয়ে বড় অভিযোগ করলেন মমতা। তিনি বলেন, আমার নামও আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছিল। সঙ্গে নাম না করে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেছেন, ‘বুঝুন, এরা পারে না এমন কোনও কাজ নেই।’

এদিন ডাবগ্রাম-ফুলবাড়ির জনসভা থেকে মমতা (Mamata) বলেছেন, ‘‘আপনারা কি জানেন মা-ভাই-বোনেরা, গতকাল রাতে সবার ভোট কেটে দিয়েছিল? কারও ছিল না। মানে, বাংলার যত লোক আছে, হঠাৎ হাপিস! ভ্যানিশ হয়ে গেল! তার পর বলছে ‘টেকনিক্যাল ফল্ট’! আমি আমার নামটা খুলে দেখছি, সেটাও অ্যাডজুডিকেশ! বুঝতে পারছেন অবস্থা? এরা করতে পারে না, এমন কোনও কাজ নাই। তাই তৈরি থাকুন।’’

আরও খবর : জয় শুধু সময়ে অপেক্ষা, কনফিডেন্ট অভিষেক, আর কী কী বললেন?

মূলত গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তার পর দেখা গিয়েছিল, বাংলায় ৬০ লক্ষের বেশি ভোটারের নাম রয়েছে ‘বিবেচনীধীন’ বা আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায়। সেই ‘বিবেচনাধীন’দের প্রথম তালিকা গত সোমবার, ২৩ মার্চ রাতে প্রকাশ করেছিল কমিশন। যা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। অনেকে অভিযোগ করেছেন, চূড়ান্ত তালিকায় তাঁদের নাম ঠিক ছিল। কিন্তু অতিরিক্ত তালিকায় তাঁদের নামের পাশে ‘বিচারাধীন’ লেখা রয়েছে।

শুধু তাই নয় তৃণমূলের ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামের পাশে লেখা ছিল ‘বিবেচনাধীন। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামের পাশে ছিল ‘ডিলিটেড’। এ নিয়ে জোর চর্চা চলছিল। যদিও কমিশনের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে ঘণ্টা দুয়েক ভুল দেখিয়েছে। কিন্তু পরবর্তীতে সমস্যা মিটে গিয়েছে। কিন্তু, এসবের মাঝেই এদিন ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে মমতা অভিযোগ করেছেন, তাঁর নামও আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছিল। কমিশনের এমন ভুল নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। যাঁদের নাম বিচারাধীনদের তালিকায় রয়েছে, তাঁদেরকে উকিল দিয়ে সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto