ওয়েব ডেস্ক: বহু প্রতীক্ষিত নন্দীগ্রাম-হলদিয়া সেতু (Nandigram-Haldia Bridge) নির্মাণ প্রকল্পে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হল প্রকল্পের প্রথম সমন্বয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী, পূর্ত দফতরের আধিকারিক এবং প্রশাসনের প্রতিনিধিরা।
জেলাশাসক জানান, সেতু নির্মাণের জন্য RITES-কে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিন থেকে চারটি সম্ভাব্য স্থান চিহ্নিত করে সমীক্ষা চলছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই সেতুর চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হবে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ফের একটি পর্যালোচনা বৈঠক হওয়ার কথা রয়েছে।
হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী জানান, প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার হতে পারে। ভবিষ্যতের প্রয়োজন এবং নদীপথে জাহাজ চলাচলের সুবিধার কথা মাথায় রেখে এটিকে ফোল্ডিং ব্রিজ হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সেতুর স্থান চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে সমীক্ষার কাজ চলছে।
আরও খবর : বর্ধমানে এসটিএফের জালে জইশ জঙ্গি, নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু?
দীর্ঘদিন ধরে নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে সরাসরি সেতুর দাবি করেছিলেন স্থানীয় মানুষরা। স্বপ্নের সেতু বাস্তব রূপ পেতে চলেছে জেনে খুশি হলদিয়া এবং নন্দীগ্রামবাসী। বলে রাখা দরকার, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন নন্দীগ্রাম এবং হলদিয়া সংযোগের একটি সেতু তিনি তৈরি করে দেবেন। ভোট মিটলেও সে সেতু তৈরি হয়নি। ছাব্বিশে নির্বাচনের পূর্বেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নন্দিগ্রামবাসীকে কথা দিয়েছিলেন সেতু তিনিই করবেন। আর আর তিনি মুখ্যমন্ত্রী পদে বসার পর সেতু নির্মাণ নিয়ে হল বৈঠক।







