Monday, May 18, 2026
HomeScrollচার্জশিট দিতে ব্যর্থ এনআইএ! বেলডাঙাকাণ্ডের ১৫ জনকে শর্তসাপেক্ষে জামিন বিশেষ আদালতের
Beldanga Incident

চার্জশিট দিতে ব্যর্থ এনআইএ! বেলডাঙাকাণ্ডের ১৫ জনকে শর্তসাপেক্ষে জামিন বিশেষ আদালতের

৯০ দিনেও চার্জশিট নেই, বেলডাঙাকাণ্ডে এনআইএ-র ব্যর্থতায়

কলকাতা: ৯০ দিনেও চার্জশিট দিতে ব্যর্থ এনআইএ (NIA Charge Sheet) ! বেলডাঙাকাণ্ডের (Beldanga Incident) ১৫ অভিযুক্ত শর্তসাপেক্ষে জামিন পেয়ে গেলেন বিশেষ আদালতে।জামিন মঞ্জুর করার সময় আদালত বেশ কিছু শর্ত দিয়েছে। বিচারক জানিয়েছেন,জামিন পাওয়া ১৫ জন আপাতত কলকাতা পুরসভা এলাকার বাইরে যেতে পারবেন না।শনিবার এনআইএর বিশেষ আদালত ওই ঘটনায় ধৃত ৩৫ জনের মধ্যে ১৫ জনের জামিন মঞ্জুর করল। ১০ হাজার টাকার বন্ডের বিনিময়ে তাঁদের জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের গতিবিধির উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

গত জানুয়ারি মাসে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের (Murshidabad) এক পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর পৌঁছতেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বেলডাঙা। ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, সেই বিক্ষোভ থেকেই রেল অবরোধ, সরকারি সম্পত্তিতে ভাঙচুর এবং সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনা ঘটে। রাজ্য পুলিশ তদন্তে নেমেছিস। রাজ্য পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ দেখে ধরপাকড় করলেও শুরু করলেও, পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। তারা এই ঘটনায় মোট ৩৫ জনকে গ্রেফতার করে।নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দাখিল করতে হয়। কিন্তু এনআইএ ৯০ দিন পেরিয়ে গেলেও ধৃতদের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট জমা দিতে ব্যর্থ হয়। এমনকি, আদালতে তদন্তের অগ্রগতি নিয়ে সদুত্তর দিতেও তারা হিমশিম খায়।

আরও পড়ুন:‘পতন শুরু হয়ে গিয়েছে, দিল্লি থেকে বিজেপিকে উৎখাতের সূচনা হোক বাংলার মাটি থেকে’: মমতা

আদালত সূত্রে খবর, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধৃতদের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিতে পারেনি তারা। এমনকি, তদন্তের অগ্রগতি নিয়ে সদুত্তর দিতেও ব্যর্থ হয় এনআইএ। তার পরেই শনিবার জামিন পান ১৫ জন।বিচারক স্পষ্ট জানিয়েছেন,জামিন পাওয়া ১৫ জন আপাতত কলকাতা পুরসভা এলাকার বাইরে যেতে পারবেন না। মামলার প্রতিটি শুনানিতে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে তাঁদের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot