Saturday, July 18, 2026
HomeScrollটানা ৫দিন তাপপ্রবাহে পূর্বাভাস, ৫ জেলায় সতর্কতা জারি
Heatwave Warning

টানা ৫দিন তাপপ্রবাহে পূর্বাভাস, ৫ জেলায় সতর্কতা জারি

রবিবার থেকেই ভয়ঙ্কর গরম !সতর্কবার্তা হাওয়া অফিসের

কলকাতা: ক্যালেন্ডার বলছে, বৈশাখ মাসের ৪ তারিখ। কিন্তু আবহাওয়া ক্যালেন্ডারের ঝড়ের গতিতে এগোচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গ্রীষ্মের (Hot Condition) দাপট শুরু হয়ে গিয়েছে। তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি। রাজ্যের বিস্তীর্ণ প্রান্তে পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গরম বাড়বে কলকাতাতেও (Rise in Temperature Kolkata)।আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে ফের তীব্র গরমের (Heatwave Warning) দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকটি জেলায় ‘হট অ্যান্ড হিউমিড’ (Hot-Humid Condition) বা অস্বস্তিকর গরমের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সঙ্গে থাকবে অস্বস্তিকর গরম ও আর্দ্রতার প্রকোপ।

এ বার হু হু করে বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তেই হচ্ছে হাওয়াবদল। গরম এবং অস্বস্তির জন্য পশ্চিমের বেশ কয়েকটি জেলায় সতর্কতাও জারি করা হয়েছে।আগামী সাত দিন সেখানে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি, চড়া রোদও তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের তীব্রতা বেশি অনুভূত হবে বলে জানানো হয়েছে।পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে গরমের তীব্রতা আরও বাড়বে। তবে উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।উত্তর বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থানকারী একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস বলছে, শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পাশাপাশি ঝড় হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। তবে জেলার সর্বত্র হবে না।হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস বলছে, ওই পাঁচ জেলায় আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল পর্যন্ত থাকবে হাঁসফাঁস গরম। সে কারণে ওই দিন পর্যন্ত ওই পাঁচ জেলায় রয়েছে হলুদ সতর্কতা। প্রসঙ্গত, ওই জেলাগুলিতে ২৩ এপ্রিল রয়েছে বিধানসভা ভোট। সে দিন হাঁসফাঁস গরমের মধ্যেই ভোট দিতে যেতে হবে ভোটারদের।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে ১৮ এপ্রিল দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আবহাওয়াবিদদের মতে, ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে গরম ও আর্দ্রতার অস্বস্তি বেশি থাকবে।বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে কম বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, তৃষ্ণা না পেলেও।শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।দক্ষিণবঙ্গে গরমের তীব্রতা বাড়লেও মাঝেমধ্যে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া ও বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot