HomeScrollউত্তরবঙ্গকে ‘উত্তর বিহার’ তকমা যোগীর! ‘এটাই বিজেপির গেমপ্ল্যান’ কটাক্ষ তৃণমূলের
Yogi Adityanath

উত্তরবঙ্গকে ‘উত্তর বিহার’ তকমা যোগীর! ‘এটাই বিজেপির গেমপ্ল্যান’ কটাক্ষ তৃণমূলের

‘বাংলায় আর মুখ দেখাবেন না প্লিজ,’ যোগীর ভিডিও শেয়ার করে আর লিখল তৃণমূল

ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গকে ‘উত্তর বিহার’ বলে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। পাল্টা আক্রমণে শাসকদলের দাবি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে বিজেপির (BJP) বাংলাকে ভাগ করার ‘গোপন পরিকল্পনা’ সামনে চলে এসেছে।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার রাজ্যভাগের আশঙ্কার কথা তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি মাসেই উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার নাকি বিহার ও বাংলার কিছু অংশ মিলিয়ে আলাদা রাজ্য গঠনের চিন্তাভাবনা করছে। ধর্মতলায় আন্দোলনের মঞ্চ থেকেও একই অভিযোগ শোনা গিয়েছিল তাঁর মুখে।

আরও পড়ুন: ‘টুকরো টুকরো গ্যাং’ ভাঙড় থেকে বিজেপিকে নিশানা মমতার

এই আবহেই উত্তরবঙ্গে প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথের ‘উত্তর বিহার’ মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে কটাক্ষ করে লিখেছে, ‘ঠিকই বলেছেন যোগীজি! এটাই গেমপ্ল্যান? ডিলিমিটেশন করে বঙ্গভঙ্গ? বহিরাগত ভোটার ঢুকিয়ে বাংলাকে তো বিহার বানাতেই চাইছেন, তাই উত্তরবঙ্গকে ‘উত্তর বিহার’ বলে দিচ্ছেন নির্দ্বিধায়। লজ্জা বলে কিছু অবশিষ্ট থাকলে, বাংলায় আর মুখ দেখাবেন না প্লিজ।’

তৃণমূলের আরও অভিযোগ, বিজেপি ‘পরিবর্তন’-এর নামে রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো ভেঙে দিতে চাইছে। তাদের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ তুলে ধরে বলা হয়েছে, সেখানে আইনশৃঙ্খলার অবনতি, নারীদের নিরাপত্তাহীনতা, বুলডোজার রাজনীতি এবং বেকারত্বের মতো সমস্যা প্রকট। সেই মডেলই বাংলায় প্রয়োগ করার চেষ্টা চলছে বলে অভিযোগ শাসকদলের।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News