HomeScrollবাঁশঝাড়ে থরে থরে সাজানো এসব কী! হুলুস্থুল পড়ল এলাকায়, ডাক পড়ল বম্ব...
Birbhum

বাঁশঝাড়ে থরে থরে সাজানো এসব কী! হুলুস্থুল পড়ল এলাকায়, ডাক পড়ল বম্ব স্কোয়াডের

ভোট মিটতেই চাঞ্চল্য ছড়াল বীরভূমে, কী ঘটল? দেখুন বড় খবর

বীরভূম: ভোট মিটতেই তাজা বোমা (Bomb Recovered) উদ্ধার মল্লারপুর থানার (Mallarpur Police Station) কোট গ্রামে। শুক্রবার সকালে গ্রামের চাঁদের মাঠ সংলগ্ন পুকুরপাড়ে বাঁশঝাড়ের পাশে থরে থরে সাজানো অবস্থায় বোমাগুলি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাঠের মধ্যে বাঁশঝাড়ের পাশ থেকে আনুমানিক ৩১টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পরে বোম স্কোয়াডকে (Bomb Squad) খবর দেওয়া হলে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে তথ্য পেয়ে কোট গ্রামের কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় মল্লারপুর থানার পুলিশ। আবদুল শেখ, বারিক শেখ, নাসির খাঁ, ফইজুল শেখ ও খোকন শেখ-সহ একাধিক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, সেই অভিযানের পরেই আতঙ্কে কেউ বা কারা বাঁশবাগানে বোমাগুলি ফেলে রেখে যায়।

আরও পড়ুন: পূর্ত দফতরের বাংলোয় হানা দিয়েই চমকে গেল পুলিশ! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী

এদিকে গ্রামবাসীদের একাংশের দাবি, এলাকায় আগে থেকেই বোমা মজুত করা ছিল। পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়তেই সেগুলি সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। যদিও কারা এই বোমা মজুত করেছিল এবং কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। নির্বাচনের পর এত বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News