HomeScrollবাংলায় গেরুয়া ঝড়ে উচ্ছ্বসিত সদ্য বিজেপিতে আসা রাঘব চাড্ডা, মোদিকে শুভেচ্ছা
Raghav Chadha

বাংলায় গেরুয়া ঝড়ে উচ্ছ্বসিত সদ্য বিজেপিতে আসা রাঘব চাড্ডা, মোদিকে শুভেচ্ছা

এই জয়কে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন রাঘব চাড্ডা

ওয়েবডেস্ক- বাংলায় গেরুয়া ঝড়। মোদির (Narendra Modi)  কথায় অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ আমাদের হবে। এবার সেই বঙ্গকেই নিজের মসনদ গড়ে তুলবে বিজেপি (BJP) । যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পরিবর্তনের ঢেউ বঙ্গে। বাংলার এই বিরাট জয়ে বিজেপিকে অভিনন্দন জানালেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha) 

এই জয়কে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন। সোমবার রাঘব চাড্ডা তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, এই চমকপ্রদ ফলাফলের জন্য বিজেপি পরিবারকে অভিনন্দন। পশ্চিমবঙ্গ এক অসাধারণ জয় অর্জন করেছে – যা সত্যিই ঐতিহাসিক।’  অসম ও পুদুচেরির ফলাফলের কথা উল্লেখ করে তিনি লেখেন, উন্নয়ন ও শক্তিশালী শাসনের প্রতি এখনকার জনগণ আবার আস্থা রেখেছেন। এর জেরেই এই ফল।’  সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি নিতিন নবীনকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন-  বদলা নয় বদল হবে বাংলায়: মোদি

উল্লেখ্য , ছাব্বিশে ২২৬ এর বেশি আসনে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও কমিশন কারচুপি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তবে তাঁর মানুষের প্রতি, রাজ্যের জনগণের প্রতি তাঁর বিশ্বাস ছিল। কিন্তু সোমবার ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড আসতেই দেখা যায়, অনুযায়ী তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তবে বেলা গড়াতেই সব কিছু স্পষ্ট হয়ে ওঠে।

[youtube-feed feed=1]
Read More

Latest News