HomeScrollসকাল থেকে মেঘে ঢাকা কলকাতার আকাশ, রবিবার জেলাজুড়ে দুর্যোগের সম্ভাবনা
Weather Update

সকাল থেকে মেঘে ঢাকা কলকাতার আকাশ, রবিবার জেলাজুড়ে দুর্যোগের সম্ভাবনা

হাঁসফাঁস গরম থেকে মিলবে স্বস্তি, রবিবার দক্ষিণে ঝড়বৃষ্টির পূর্বাভাস,৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া

কলকাতা: হাঁসফাঁস গরমে প্রাণওষ্ঠা গত কলকাতা জেলাবাসীর। শহরের পাশাপাশি জেলাতে চালিয়ে ব্যাট করবে গরম। কল ব্যাপক গরম কাটিয়ে রবিবার স্বস্তির বৃষ্টির সাক্ষী থাকতে পারে শহর কলকাতা। রবিবার সকাল থেকেই মেঘলা রয়েছে কলকাতার আকাশ। IMD-র পূর্বাভাসও বলছে, আজ বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) রয়েছে কলকাতায় (Kolkata Rain Forecast)। তবে মেঘ কেটে গেলে রোদের দাবদাহে কষ্ট আরও বাড়বে শহরবাসীর। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই ঝড়বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengsl Rain Forecast) বিস্তীর্ণ অংশে। সেই সঙ্গে ভিজবে কলকাতাও। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া:

বৃহস্পতিবার থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা।কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে IMD।রবিবার, ২৪ মে সকালের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।

আরও পড়ুন: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বেহালার দাপুটে তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে বুধবার পর্যন্ত। তাপমাত্রা না বাড়লেও ‘ফিল লাইক টেম্পারেচার’ অনেকটা বেশি থাকবে। একইসঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে।রবিবার রাজ্যের বড় অংশেই দুর্যোগ (West Bengal Weather Today) দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া:

উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। তবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। বেশি সম্ভাবনা থাকবে মালদহ-সহ নীচের দিকের জেলাগুলিতে।এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

[youtube-feed feed=1]
Read More

Latest News