Wednesday, July 8, 2026
HomeScrollতোলাবাজির অভিযোগে গ্রেফতার বেহালার দাপুটে তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে
Councillor Sudip Polley

তোলাবাজির অভিযোগে গ্রেফতার বেহালার দাপুটে তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে

লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, পুলিশের ডালে বেহালার তৃণমূল নেতা

কলকাতা: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বেহালার দাপুটে তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে (TMC Councillor Sudip Polley)। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয় ঠাকুরপুকুর থানায় (Thakurpukur Police Station)। শনিবার রাতে তৃণমূল নেতা সুদীপ পোল্লেকে বেহালা (Behala) এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশির মুখে পড়েছিলেন তিনি।

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ। বেহালা এলাকায় দাপুটে নেতা বলেই পরিচিত তিনি। ১৬ নম্বর বরোর চেয়ারম্যান পদেও রয়েছেন সুদীপ। জানা গিয়েছে, বেহালার শিলপাড়া এলাকার এক ব্যবসায়ী স্থানীয় ঠাকুরপুকুর থানায় সুদীপ পোল্লের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগে ওই ব্যবসায়ী জানান, বিভিন্ন সময় তাঁর কাছ থেকে মোটা টাকা চাওয়া হয়। না দিলে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ তাঁর। এমনকী দোকান গুঁড়িয়ে দেওয়া হবে বলেও তৃণমূল নেতা হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। শনিবার তাঁর বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে সুদীপকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে আদালতে হাজির করানো হবে।ধৃত নেতার বিরুদ্ধে বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: ‘পুষ্পা’হীন ফলতায় চলছে ভোটগণনা…

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিজের রাজনৈতিক গুরু মনে করতেন সুদীপ। শোভনের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিতি থেকেই পুরসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পান তিনি। নিউ আলিপুর কলেজে ছাত্র পরিষদ দিয়ে রাজনীতি শুরু সুদীপের। ২০১০ সালে পুরসভা নির্বাচনে জিতে এই ১২৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন তিনি। তবে তার আগে বেহালা এলাকায় বাড়ি বাড়ি খবরের কাগজ দিতেন। শুধু তা-ই নয়, তাঁদের একটা পানের দোকানও ছিল। ২০১০ সাল থেকে ১২৩ নম্বর ওয়ার্ডের টানা কাউন্সিলর তিনি।প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরেই দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোলাবাজি, দুর্নীতিতে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে শহর কিংবা শহরতলিতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের একাধিক নেতানেত্রীরা-কাউন্সিলররা।গত সাতদিনে ৭০ জনেরও বেশি জনকে গ্রেফতার করা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto