Sunday, April 19, 2026
HomeScrollহাসপাতালে রোগীর আত্মীয়কে বেধড়ক মার, হাবড়ায় হুলুস্থুল কাণ্ড

হাসপাতালে রোগীর আত্মীয়কে বেধড়ক মার, হাবড়ায় হুলুস্থুল কাণ্ড

উত্তর ২৪ পরগনা: সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে আক্রান্ত রোগীর আত্মীয়। বাধ্য হয়ে হাসপাতালের গেটম্যানদের বিরুদ্ধে হাবড়া থানায় (Habra PS) অভিযোগ জানালেন আক্রান্তরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার হাবড়া হাসপাতালে (Habra Hospital)। সরকারি হাসপাতাল নিয়ে মাঝে মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসে। এবার হাবড়া হাসপাতাল থেকে যে অভিযোগ উঠে এল তা একপ্রকার বিস্ফোরক।

জানা গিয়েছে, সোমবার সকালে হাবড়া থানার ফুলতলার গ্রামের বাসিন্দা সুজিত হাজরা তাঁর স্ত্রী’কে নিয়ে হাবড়া হাসপাতালে এসছিলেন। রক্ত পরীক্ষা করাতে আসেন তাঁরা। সেই সময় জরুরী বিভাগের গেটে কর্তব্যরত বেশ কয়েকজন গেটম্যান ওই মহিলার সাথে অসভ্য আচরণ করছিল বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: হুঁশ ফিরল রেলের, দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ আসানসোল ডিভিশনের

জানা গিয়েছে, হাসপাতালের ভেতরে ঢোকা নিয়ে বচসা শুরু হয়। সেই সময় হাবড়া ফুলতলার বাসিন্দা সুজিত হাজরা দেখে প্রতিবাদ করতে গেলে গেটম্যানরা তাঁকে একটি ঘরের মধ্যে নিয়ে যায়। সেখানে তাঁকে এলোপাতাড়ি মারধোর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁর ফোনও কেড়ে নেওয়া বলে অভিযোগ তুলেছেন তিনি।

রক্তাক্ত অবস্থায় ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে আক্রান্ত যুবক হাবড়া থানার পুলিশের দ্বারস্থ হয়। মারধোর ও মোবাইল কেড়ে নেওয়ার পাশাপাশি রোগীর প্রেসক্রিপশন রেখে দেওয়ার অভিযোগও দায়ের করা হয় লিখিতভাবে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor