Thursday, March 12, 2026
HomeBig newsনতুন রাজ্যপাল আর এন রবির শপথ, দেখুন সরাসরি
West Bengal Governor R N Ravi

নতুন রাজ্যপাল আর এন রবির শপথ, দেখুন সরাসরি

অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

ওয়েবডেস্ক– বাংলার নয়া রাজ্যপাল (Governor) পদে বসলেন আর এন রবি (R N Ravi) । বৃহস্পতিবার রাজ্যপাল পদে শপথ নিলেন আর এন রবি। তাঁকে এদিন শপথ বাক্য পাঠ করালেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল (Chief Justice of Calcutta High Court Sujoy Paul)।  লোকভবনে (Lok Bhavan)

এই  শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ একাধিক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।

গত কালই সস্ত্রীক বাংলায় আসেন আর এন রবি। সন্ধ্যাতেই তিনি দিল্লি হয়ে কলকাতায় এসে পৌঁছান। সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে নামেন নতুন রাজ্যপাল। তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্যের তরফে মন্ত্রী সুজিত বসু।

বিগত দিনে দেখা গেছে, রাজ্য ও রাজ্যপালের মধ্যে সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছিল। যতই দিন গেছে, বিভিন্ন কারণে শাসক ও বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে দূরত্ব বেড়েছে। বিদায়ের আগে রাজ্যবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেন সি ভি আনন্দ বোস। সেখানে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বোস বলেন, লোক ভবনে তাঁর সময় শেষ হলেও বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। চিঠিতে পশ্চিমবঙ্গকে নিজের “দ্বিতীয় বাড়ি” বলে উল্লেখ করেন তিনি এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতে বাংলা আরও উন্নতির শিখরে পৌঁছাবে। এবার সেই রাজ্যপালের পদে বসলেন আর এন রবি। ভোটের মুখে বাংলার রাজ্যপাল হয়ে আসলেন তিনি। এর আগে তিনি তালিমনাড়ুর রাজ্যপাল ছিলেন। সেই রাজ্যে আর এন রবি একজন বিতর্কিত রাজ্যপাল হিসেবেই তকমা কুড়িয়েছেন।

আর এন রবি’ বাংলার রাজ্যপাল হয়ে আসা নিয়ে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা এসআইআর-এর ধরনা মঞ্চ থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। আর এন রবিকে বিজেপির অত্যন্ত কাছের লোক বলেই উল্লেখ করেছেন তিনি। তামিলনাড়ুতে তাঁর রাজ্যপালত্বের সময় রাজ্য সরকারের সঙ্গে সংঘাত একাধিকবার প্রকাশ্যে আসে। রাজ্য বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল দীর্ঘদিন ধরে আটকে রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তৎকালীন মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সরকার অভিযোগ তোলে, রাজ্যপাল নিজের ক্ষমতার অপব্যবহার করে বিলগুলি আটকে রেখেছেন। বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও অভিযোগ জানানো হয়। ২০২৩ সালে রাজ্যপালের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলাও করে তামিলনাড়ু সরকার।

আরও পড়ুন-  SIR-এ বাদ পড়া নামের আপিল শুনবেন কারা? ১৫০ বিচারপতির তালিকা তৈরি করল হাইকোর্ট

রবীন্দ্র নারায়ণ রবি,  সংক্ষেপে আর এন রবি, জন্ম ৩ এপ্রিল ১৯৫২ সালে বিহারের পাটনায়। ছাত্রজীবন থেকেই মেধাবী ছিলেন তিনি। পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭৬ ব্যাচের কেরালা ক্যাডারের আইপিএস অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর কেরিয়ারের বড় অংশ কেটেছে দেশের গোয়েন্দা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায়। দীর্ঘদিন তিনি ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-তে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে বিদ্রোহ দমন এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। ২০১৪ সালে তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

আমলাতান্ত্রিক জীবন থেকে অবসর নেওয়ার পর রবীন্দ্র নারায়ণ রবি ২০১৯ সালের আগস্টে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এবং ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত তিনি মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্বও সামলান। পরে ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২১ সাল থেকে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তামিলনাড়ুতে দায়িত্ব পালনকালে ডিএমকে সরকার ও মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে তাঁর একাধিক সংঘাত প্রকাশ্যে আসে। ২০২৩ সালে স্ট্যালিন তাঁকে ‘কেন্দ্রের এজেন্ট’ বলেও কটাক্ষ করেছিলেন। এমনকি রাজ্যপালের বিরুদ্ধে ১২টি বিল আটকে রাখার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টেও যায় তামিলনাড়ু সরকার।

 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast