HomeScrollপানাপুকুরে উল্টে গেল স্কুল পুলকার!
Purba Medinipur

পানাপুকুরে উল্টে গেল স্কুল পুলকার!

গ্রামবাসীর তৎপরতায় বাঁচল ১৪ কচি প্রাণ!

পূর্ব মেদিনীপুর: মহিষাদলে (Mahishadal) ভয়াবহ দুর্ঘটনা। পানাভর্তি পুকুরে উল্টে গেল পুলকার। তবে স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য বড় বিপদ এড়াল ১৪ জন পড়ুয়া। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মহিষাদল থানার চাঁপি গ্রামে ঘটনাটি ঘটে (District news)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের একটি পুলকার ঝাউপাথরা এলাকা থেকে পড়ুয়াদের নিয়ে স্কুলে যাচ্ছিল। চাঁপি গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি এবং রাস্তার পাশের গভীর পানাভর্তি পুকুরে উল্টে পড়ে যায়। মুহূর্তে জলে ডুবে যায় পুরো গাড়ি।

আরও পড়ুন: মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী খুনে, এবার ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, দেখুন বড় খবর

দুর্ঘটনা দেখে চিৎকার শুরু করেন পথচারীরা। দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই জানলার কাচ ভেঙে একে একে ১৪ জন শিশুকে উদ্ধার করেন এবং গাড়িটিকে টেনে তোলার চেষ্টা করেন। গ্রামবাসীদের দাবি, দ্রুত উদ্ধারকাজ না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া সব শিশুই বর্তমানে সুস্থ ও নিরাপদ। ঘটনায় পুলকার চালককে আটক করেছে পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News