Tuesday, March 24, 2026
HomeScrollঅনুপ্রবেশকারী নিয়ে TMC-কে খোঁচা শান্তনু-র! পাল্টা দিলেন সুজিত
SIR

অনুপ্রবেশকারী নিয়ে TMC-কে খোঁচা শান্তনু-র! পাল্টা দিলেন সুজিত

'ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে', পাল্টা দিলেন সুজিত বসু

বসিরহাট: রাজ্যে চলছে এসআইআর (SIR) প্রক্রিয়া। ভোটার তালিকার এই নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৪ নভেম্বর থেকে। তা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। এই প্রক্রিয়া নিয়েই ইতিমধ্যে উত্তাল রয়েছে রাজ্য রাজনীতি। তার মাঝেই এবার অনুপ্রবেশকারীদের নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) খোঁচা দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।

বনগাঁর বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছেন, ‘৪ ডিসেম্বরের পর অবৈধ অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তৃণমূল তাদের রক্ষা করতে পারবে না।’ বিজেপি নেতার এমন মন্তব্যের পাল্টা দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

আরও খবর : পঞ্চায়েত অফিসে দাদাগিরি, প্রধানকে হেনস্থা! সোনারপুরে হুলুস্থুল কাণ্ড

তিনি বলেন, “ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে। ভুলভাল কথা বলছেন। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার রয়েছে।” সঙ্গে তিনি বলেছেন, “মতুয়া উন্নয়নে রাজ্য সরকার পথ দেখিয়েছে। সীমান্ত নিরাপত্তা বিএসএফ–এর দায়িত্ব, তা কেন্দ্র সরকারের অধীনে। এসআইআর নিয়ে বিজেপি চক্রান্ত করছে, কিন্তু বাংলার মানুষ তা রুখে দেবে।” সঙ্গে তিনি দাবি করেছেন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন জিতবে তৃণমূল। ফের মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, রানাঘাট, বনগাঁ ও বসিরহাট তিন কেন্দ্রের এসআইআর ওয়াররুমের দায়িত্ব দেওয়া হয়েছে দমকলমন্ত্রী সুজিত বসুকে। সম্প্রতি হাসনাবাদ ব্লকের বাসন্তীতলায় এসআইআর ওয়ার রুম পরিদর্শনে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বাদল মিত্র অভিষেক মজুমদার, প্রসেনজিৎ দাস সহ জেলা তৃণমূল নেতৃত্ব। সেখান থেকে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দেওয়া খোঁচার পাল্টা জবাব দিলেন সুজিত বসু।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot