HomeScrollবাবার পর ছেলেরও রহস্যমৃত্যু! অপহরণ করে বিষ খাইয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য শান্তিপুরে
Nadia

বাবার পর ছেলেরও রহস্যমৃত্যু! অপহরণ করে বিষ খাইয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য শান্তিপুরে

বাড়ি ফেরার পথে যুবককে তুলে নিয়ে গিয়ে বিষ খাওয়ানোর অভিযোগ, পরিবারের দাবি সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি

ওয়েব ডেস্ক : নদিয়ার (Nadia) শান্তিপুরের গোবিন্দপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, কাজ সেরে সাইকেলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা কয়েকজন দুষ্কৃতী তাঁকে অপহরণ করে নিয়ে যায়। পরে একটি মন্দিরের পাঁচিলের ভিতরে ফেলে রেখে জোর করে বিষাক্ত কিছু খাইয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের।

পরদিন সকালে স্থানীয় এক ব্যক্তি ফুল তুলতে গিয়ে যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণীর জেএনএম হাসপাতাল এবং সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও খবর : দুবাইয়ে গা-ঢাকা দিয়েছে টুলু! অফিস সিল করল পুলিশের

মৃতের পরিবারের দাবি, প্রায় ২১ বছর আগে একইভাবে তাঁর বাবাকেও খুন করা হয়েছিল। সেই ঘটনারও আজ পর্যন্ত বিচার মেলেনি। এবার ছেলের মৃত্যুতেও একই ধরনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তাঁরা। পরিবারের দাবি, যুবকের কোনও রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা ছিল না।

ঘটনার সুষ্ঠু তদন্ত, কল ডিটেলস খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News