Wednesday, March 25, 2026
HomeScrollপরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের পোর্টাল চালু, জানালেন শ্রমমন্ত্রী

পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের পোর্টাল চালু, জানালেন শ্রমমন্ত্রী

২০ হাজারের বেশি আবেদন নথিভুক্ত হয়েছে

কলকাতা: রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা ও মর্যাদার ও সম্মানের সঙ্গে কাজের সুযোগ নিশ্চিত করতে থেকে চালু হল ‘শ্রমশ্রী পোর্টাল’ (Shramshree Portal)।সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি জানান, বিজেপিশাসিত রাজ্য থেকে অত্যাচারিত হয়ে ফিরে আসা বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকেরা জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রম দফতর উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

শ্রমমন্ত্রী বলেন, “২১ অগস্ট থেকে অফলাইনে পরিযায়ী শ্রমিকদের আবেদন গ্রহণ শুরু হয়েছিল। এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি আবেদন নথিভুক্ত হয়েছে। এখন থেকে এই সমস্ত আবেদন ধাপে ধাপে পোর্টালে আপলোড করা হবে। যাঁরা অফলাইনে আবেদন করেছেন তাঁদের কোনও অসুবিধা হবে না।” শ্রমিকেরা পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন এবং সেই আবেদনের অগ্রগতি সহজেই জানতে পারবেন।

রাজ্য সরকারের দাবি, বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলার শ্রমিকরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন। অসম, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা এবং রাজস্থানে বাংলা ভাষায় কথা বললেই তাঁদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। বাংলার শ্রমিকদের জোর করে পুশব্যাক করা হচ্ছে কিংবা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের দাবি, এ সব ঘটনার জেরে হাজার হাজার শ্রমিক কর্মস্থল থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন। আর্থিক অনিশ্চয়তা ও কর্মসংস্থান সঙ্কট কাটাতে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে রাজ্য। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘শ্রমশ্রী প্রকল্প’-এর ঘোষণা করেন।

আরও পড়ুন: সাংগঠনিক বৈঠকে জেলা নেতৃত্বদের একগুচ্ছ নির্দেশ অভিষেকের

প্রকল্প অনুযায়ী, কাজ না পাওয়া পরিযায়ী শ্রমিকদের আগামী এক বছর প্রতি মাসে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি পোর্টালের মাধ্যমে শ্রমিকদের জন্য একটি একক তথ্যভান্ডার তৈরি হবে, যা তাঁদের পরিচয়পত্র প্রদান, স্বাস্থ্যসুরক্ষা, বিমা, শিক্ষা ও অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত করতে সুবিধা দেবে। শ্রম দফতর সূত্রে খবর, প্রতিটি জেলার ব্লক ও পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে, যাতে শ্রমিকরা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে দ্রুত এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto